Posts

পুরুলিয়ার নতুন এসপি হলেন আইপিএস আশিস মৌর্য

Image
পুরুলিয়ার নতুন এসপি হলেন আইপিএস আশিস মৌর্য এবং পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথির নতুন এসডিপিও হলেন ডব্লিউবিপিএস আজহারুদ্দিন খান। প্রসঙ্গত, গতকাল লোকসভা নির্বাচনের মধ্যেই ৪ জন পুলিশ আধিকারিককে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। গতকালকে সরানো হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার এসডিপিও কাঁথি দিবাকর দাসকে। তার জায়গায় নতুন এসডিপিও হলেন ডব্লিউবিপিএস আজহারুদ্দিন খান। গতকালকে সরানো হয়েছিল পুরুলিয়া জেলার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। তার জায়গায় পুরুলিয়ার নতুন এসপি হলেন আইপিএস আশিস মৌর্য। উল্লেখ্য, লোকসভা নির্বাচন ঘোষণার পর নির্বাচনী বিধি চালু হওয়ার পর থেকে বিভিন্ন জায়গার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সহ থানা স্তরের পুলিশ আধিকারিকদেরও সরানো হয়েছে। ডিজি রাজীব কুমার থেকে শুরু করে একাধিক জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে। সেই তালিকায় নবতম সংযোজন পুরুলিয়ার পুলিশ সুপারকে সরানো।

গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার

Image
এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল। ঘটনাটি মানবাজার ১নং ব্লকের বামনী মাঝিহিড়া অঞ্চলের পুরাতনডি গ্রামের। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতের নাম কল্পনা মান্ডি। হেমাল মান্ডি সঙ্গে বিয়ে হয় কল্পনার। রবিবার রাত ১০ টা নাগাদ স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চরমে ওঠে। সকালে একটি কুল গাছে কল্পনার ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশ এসে দেহটি উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে জানান।
Image
Image
Image

প্রয়াত বাসুদেব আচারিয়ার স্মরণে মৌন মিছিল নিতুরিয়ার সরবড়ি মোড়ে

Image

মানবাজার ১নং সহ কৃষি দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ বার্তা

Image

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

Image

আজ বিশ্ব প্রাণী দিবস

Image

জলের তোড়ে ভাঙল সাপাইয়ে সেতুর পিলার

Image
অমরেশ দত্ত, পুরুলিয়া: প্রবল বর্ষণের জেরে নদীতে বেড়েছে জলস্তর। হু হু করে জল বইছে নদীতে। এই জলের তোড়ে ভেঙে গেল নদীর উপর থাকা সেতুর পিলার। এর জেরে দুর্বল হয়ে পড়ে সেতুটি। সেখান দিয়ে যাতায়াত করলে যে কোনও সময় দুর্ঘটনায় আশঙ্কা থেকে যায়। তাই সতর্কতা হিসাবে সেতু বন্ধ করে দিল প্রশাসন। এর জেরে বাংলা ও ঝাড়খণ্ডের মধ্যে যোগাযোগে ছেদ পড়ল। রবিবার এই ঘটনা ঘটেছে পুরুলিয়া জেলার ঝালদা-গোলা সড়ক পথের উপরে থাকা একটি সেতুতে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুর পিলারগুলি কয়েক বছর ধরেই দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। পুরুলিয়ার ঝালদা থানার অন্তর্গত ঝালদা-গোলা সড়ক পথের মধ্যে রয়েছে একটি সেতু। সাপই নদীর উপর রয়েছে সেতুটি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ২০০৯ সালে বামফ্রন্ট আমলে তৈরি করা হয়েছিল এই সেতুটি। কিন্তু গত ২-৩ বছর ধরেই সেতুটির স্বাস্থ্যের অবস্থা বেশ খারাপ হয়ে পড়ে। যদিও তা নিয়ে কোনও উদ্যোগ প্রশাসনের তরফে নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গত কয়েক দিনের প্রবল বর্ষণের জেরে জলের তোড় অনেকটাই বেড়েছে সাপই নদীতে। এর জেরেই রবিবার ওই সেতুর একটি ...

জনপ্রিয় সঙ্গীত পরিচালক , সুরকার , গায়ক শচীন দেববর্মণের আজ জন্ম দিবস

Image
শচীন দেববর্মণ (১ অক্টোবর, ১৯০৬ - ৩১ অক্টোবর, ১৯৭৫) বিংশ শতাব্দীতে ভারতীয় বাংলা ও হিন্দী গানের কিংবদন্তীতুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক , সুরকার , গায়ক ও লোকসঙ্গীত শিল্পী । প্রায়শ তাকে এস ডি বর্মণ হিসেবেই উল্লেখ করা হয়। কিছুটা অনুনাসিক কণ্ঠস্বরের জন্য তিনি তার শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত। প্রায় একশো বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন কিছুমাত্র লঘু হয়নি। কেবল সঙ্গীতশিল্পী হিসাবে নয়, গীতিকার হিসাবেও তিনি সার্থক। তিনি বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তার পুত্র রাহুল দেববর্মণ ভারতের বিখ্যাত সঙ্গীতপরিচালক এবং সুরকার ছিলেন। তার ছাত্রী এবং পরবর্তীতে সহধর্মিনী মীরা দেববর্মণ গীতিকার হিসাবে খ্যাতি অর্জন করেন।

আজ বিশ্ব প্রবীণ দিবস

Image

প্রবল বৃষ্টি ও প্রাকৃতিক দূর্যোগের কারনে যে কোনো সমস্যা সমাধানে মানবাজার মহকুমায় খোলা হলো কন্ট্রোল রুম

Image

বীর শহীদ বিপ্লবী ভগৎ সিং-এর জন্ম দিবসে জানাই বিনম্র শ্রদ্ধার্ঘ্য

Image
ভগৎ সিংহ (২৮ সেপ্টেম্বর ১৯০৭ – ২৩ মার্চ ১৯৩১) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী। দেশের স্বাধীনতা সংগ্রামে তিনি ছিলেন অন্যতম প্রভাবশালী বিপ্লবী। তিনি ছিলেন এক জাতীয়তাবাদী। ভারতের জাতীয়তাবাদীরা তাকে অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধা করে। ভগৎ সিংহের জন্ম একটি জাট শিখ পরিবারে। তার পরিবার পূর্ব থেকেই ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। কৈশোরেই ভগৎ ইউরোপীয় বিপ্লবী আন্দোলনের ইতিহাস সম্পর্কে পড়াশোনা করেন এবং নৈরাজ্যবাদ ও কমিউনিজমের প্রতি আকৃষ্ট হন। এরপর তিনি একাধিক বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের (এইচআরএ) সঙ্গে যুক্ত হয়ে মেধা, জ্ঞান ও নেতৃত্বদানের ক্ষমতায় তিনি অচিরেই এই সংগঠনে নেতায় পরিণত হন এবং সংগঠনটিতে ব্যাপক পরিবর্তন এনে এটিকে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনে (এইচএসআরএ) রূপান্তরিত করেন। তাকে এবং তার সংগঠনকে নৈরাজ্যবাদী আখ্যা দেওয়া হলে তিনি ক্ষুরধার যুক্তিতে তা খন্ডন করেন। জেলে ভারতীয় ও ব্রিটিশ বন্দীদের সমানাধিকারের দাবিতে ...
Image

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল চেয়ার সহ পড়াশুনার সামগ্রী বিতরণ

Image
পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের দপ্তরের উদ্যোগে ও CWSN বিভাগের সহায়তায় মানবাজার-১ নং অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজনীয় জিনিস পএ তুলে দেওয়া হলো।মঙ্গলবার  মানবাজার-১ নং চক্রের মোট ১৩ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল চ্যায়ার,হেয়ারিং কিড,হোম বেইসড সাপোর্ট এর জন্য পড়াশোনার বিভিন্ন জিনিসপত্র তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন মানবাজার-১ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা,মানবাজার-৩ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নন্দদুলাল সিংহ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা।

করিমপুর ১ গভর্মেন্ট আইটিআই কলেজে আয়োজিত হল বিশ্বকর্মা পূজা ও সমাবর্তন অনুষ্ঠান

Image
করিমপুর-১ গভর্মেন্ট আইটিআই কলেজের পক্ষ থেকে আজ বিশ্বকর্মা পূজা ও কনভোকেশন সেরিমনির আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুরের MLA মাননীয় বিমলেন্দু সিংহ রায় স্যার,  করিমপুর -১ব্লক প্রেসিডেন্ট, করিমপুর থানার SI স্যার, ছাত্রছাত্রীরা।  এই অনুষ্ঠানের মাধ্যমে  মেধাবী ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট প্রদান  করা হয়েছে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার মনোভাবে ফিরিয়ে আনার জন্য নানা ধারনা প্রদান করা হয়েছে।।

করিমপুর ১নং গভর্নমেন্ট আইটিআই-এর পক্ষ থেকে আয়োজিত হল "এন্টি রেগিং অ্যাওয়ারনেস প্রোগ্রাম"

Image
র‍্যাগিং শব্দটি শুনলেই যেন কেঁপে উঠতে হয়। অথচ আড়ালে আবডালে এই অভ্যেস চোরাগোপ্তা ভাবে চলছেই। আসলে এ তো ক্ষমতারই খেলা। যে আমার চেয়ে দুর্বল, তাকে উৎপীড়ন করে মজা পাওয়া। সত্যি বলতে, এ অভ্যাস তো কমবেশি জারি রয়েছে সমাজের সর্বত্রই, তাই নয় কি? আর সেই অভ্যাসই ছাপ ফেলছে শিক্ষাঙ্গনের ভিতরেও। সেখানে একাধিক পড়ুয়ার মজা পাওয়ার চোটেই বিধ্বস্ত হয়ে পড়ছে এক বা একাধিক পড়ুয়ার জীবন, কখনও ঘটছে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাও। শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে র‍্যাগিংয়ের অভ্যাস চারিয়ে যাওয়া নিয়ে বরাবরই আশঙ্কা প্রকাশ করেছেন চিন্তাশীল মানুষেরা। র‍্যাগিং আটকাতে বারবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টও। আর সেই লক্ষ্যেই, আজ *KARIMPUR -I GOVERNMENT ITI  এর পক্ষ থেকে একটি  ANTI-RAGING AWARENESS*  সভার আয়োজন করা হয়েছিল।  সেখানে         ANTI-RAGING COMMITTEE  গঠন করা হল এবং  RAGING এর ভয়াবহতা  বা ক্ষতিকর  প্রভাব সম্পর্কে নানা ধারনা ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরা হল।  এই সভায় উপস্থিত ছিলেন করিমপুর -১গভঃ আইটিআই এর PRINCIPAL IN CHARGE স্যার,  করিমপুর থা...

পুরুলিয়া জেলার একাধিক থানাতে আধিকারিকদের রদবদল

Image

মানবাজার ঝাড়বাগদা গ্রামে সাড়ম্বরে পালিত হল রাখী বন্ধন উৎসব

Image
অমরেশ দত্ত, মানবাজার: রাখি বন্ধন উৎসব হল একটি মহাপবিত্র ও সুন্দর সংহতির অনুষ্ঠান। এই অনুষ্ঠানের দ্বারা ভাই-বোনের মধ্যে ভালোবাসা ও স্নেহের বন্ধনকে দৃঢ় শক্তিশালী ও পুনরুজ্জীবিত করে তোলে। এই চিরন্তন পবিত্র উৎসব পরিবারের সকল সদস্যদের পাশাপাশি সমাজ তথা সমগ্র মানবজাতিকে সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ করে ও ঐক্যকে নিশ্চিত করে।  এই লক্ষ্যকে সামনে রেখে আজ মানবাজার ঝাড়বাগদাতে পালিত হলো রাখি বন্ধন উৎসব। জঙ্গল তথা পরিবেশ রক্ষার্থে ও সমাজ সংস্কৃতি সচেতনতায় রঘুনাথ মাহান্তি সাইজি মেকিনো জঙ্গল রক্ষা কমিটির পরিচালনায় এবং টেগোর সোসাইটি ফর রুরাল ডেভলপমেন্ট পুরুলিয়া শাখার সহযোগিতায় বুধবার ঝাড়বাগদায় আয়োজিত হল রাখি বন্ধন উৎসব। এদিন বৃক্ষ পূজা ও মঙ্গল বন্দনা করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বৃক্ষে বৃক্ষে রাখি বন্ধন করে রাখি বন্ধন সমাজ সচেতনতা ও পরিবেশ রক্ষা বিষয়ক এক বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সদস্য হংসেশ্বর মাহাতো, বিশিষ্ট সমাজসেবী পঞ্চানন দাস, মানবাজার রাধা মাধব উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুম...

চন্দ্রযানের সফল অবতরণ, ইতিহাস গড়ল ভারত

Image

সমিতির পুরুলিয়া জেলা কমিটি ও টাউন কমিটির উদ্যোগে ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন।

Image
সমিতির পুরুলিয়া জেলা কমিটি ও টাউন কমিটির উদ্যোগে ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন। উপস্থিত ছিলেন, রাজ্য কমিটির সুকান্ত গরাই, রাজকুমার গরাই, টাউন কমিটির সভাপতি শ্যামবাবু গরাই, সম্পাদক আঘনি গরাই, পুরুলিয়া জেলার কোষাধক্ষ ্য সৌমজিৎ গরাই, টাউন কমিটির কোষাধ্যক্ষ রবীন্দ্রনাথ গরাই, মুকুল গরাই, আস্তিক গরাই, সঞ্জয় গরাই ও আরো অন্যান্য সদস্যবৃন্দ।

স্বাধীনতা দিবসে করিমপুর গভর্মেন্ট আইটিআই কলেজ এবং করিমপুর পুলিশ প্রশাসনের উদ্যোগে সচেতনতার বার্তা

Image
আজ ১৫ ই আগস্ট, করিমপুর গভর্মেন্ট আই টি আই কলেজ এবং করিমপুর পুলিশ  প্রশাসনের উদ্যোগে একটি পথযাত্রার আয়োজন করা হয়েছিল। এবং সমস্ত প্রশাসনের সহায়তায়  আজ সেভ  ড্রাইভ সেভ  লাইফ ও নিজে বাঁচুন এবং অপরকে বাঁচানোর কারণ আমাদের সমাজে জাগ্রত করা অর্থাৎ সচেতন মূলক শোভাযাত্রা এতে আরেকটি টপিক ছিল সেটি হল প্লাস্টিক দূষণ ব্যাপারে। প্লাস্টিক এবং সোলা যাতে আমরা কম ব্যবহার করতে পারি সে জন্য এই র‍্যালিটার আয়োজন করা হয়েছে। এতে সমস্ত ছাত্র-ছাত্রীরা এক নতুন মনোভাব প্রকাশ পেল। তাদের এই অনুষ্ঠানটি করতে পেরে ছাত্র-ছাত্রীদের মনে এক নতুন উৎসাহ চোখে পড়ার মতো। এইরকম পথযাত্রা আমাদের সচেতন মূলক কাজের জন্য বারবার আসতে হবে।

নদীয়া'র করিমপুর গোপালপাড়া যুব সংঘ ক্লাবে'র পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন

Image
করিমপুর,নদীয়া:স্বাধীন ভারতের ৭৬ বছর পূর্তি উপলক্ষে সেজে উঠেছে গোটা দেশ। ১৫ ই আগস্ট দেশের শত শত বীরের রক্তের বিনিময়ে এসেছিল স্বাধীনতা। সেই বীরদের শ্রদ্ধা জানিয়ে গোপালপাড়া যুবসংঘ ক্লাবে'র পক্ষ থেকে পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হলো। জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মঙ্গলবার সকালে অনুষ্ঠান শুরু হয়। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মাননীয় নিয়াজ উদ্দিন শেখ। এদিন উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক ইব্রাহিম সেখ সহ ক্লাবের অন্যান্য সদস্য ও বিশিষ্টজনরা।

কুড়মি সমাজের জয়ী নির্দল প্রার্থী তৃণমুল কংগ্রেস থেকে পুনরায় কুড়মি সমাজের ফিরে এলো

Image
তৃণমূল কংগ্রেসে যোগদান করেও তিন দিনের মাথায় ফিরে গেলো নিজেদের সমাজ আন্দোলনের ছাতার তলায়। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তুন্তুড়ী - সুইসা অঞ্চলের আটনা সংসদের কুড়মি সমর্থিত নির্দল জয়ী সদস্য গত শনিবার সন্ধ্যায় তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোর হাত ধরে তৃণমূলে যোগ দেন। এই খবর প্রকাশ হতেই শোরগোল শুরু হয় ওই পঞ্চায়েত এলাকায়। মঙ্গলবার তৃণমূলে যোগ দেওয়া নির্দল প্রার্থী জয়প্রকাশ মাহাতো নিজের সমাজ আন্দোলনে ফিরে আসে। তৃণমূল কংগ্রেসের কিছু লোকেরা চাপ দিয়ে ওই দলের ঝান্ডা ধরিয়েছিলেন বলে জয়প্রকাশ মাহাতোর অভিযোগ। তাই আজকে নিজের ভুল বুঝতে পেরে আমি কুড়মি সমাজের আন্দোলনের ছাতার তলায় অর্থাৎ হলুদ ঝান্ডা ধরে নির্দলে ফিরে আসলাম বলে জানান তিনি। এদিন উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মি সমাজের পুরুলিয়া জেলা সভাপতি গোপাল চন্দ্র মাহাতো, জেলা সম্পাদক সাধন মাহাতো, জেলা যুব সম্পাদক বিশ্বজিৎ মাহাতো, বাঘমুন্ডি ব্লক সভাপতি সুভাষ মাহাতো প্রমুখ অন্যান্যরা।

মানবাজার মহকুমা প্রেস ক্লাবে'র উদ্যোগে পালিত হল কবিগুরু'র প্রয়াণ বার্ষিকী

Image
Image

ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ জর্জটাউনে চলতি টি-২০ সিরিজে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে, খেলা শুরু ভারতীয় সময় রাত ৮ টা

Image

গ্রন্থাগারের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচী

Image
এই বার্তা ছড়িয়ে দিতে পুঁথিঘর খুকড়ামুড়া গ্রন্থাগারের বিশেষ উদ্যোগ। গ্রন্থাগারের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ ই আগস্ট শনিবার আয়োজিত হলো নানান কর্মসূচী।গ্রন্থাগারিক অরুনিমা মাহাতো জানান এদিন গ্রন্থপ্রকাশ,  বৃক্ষরোপণ কর্মসূচি,  এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী ছাত্র ছাত্রী সংবর্ধনা,  অসহায় দুঃস্থ পিছিয়ে পড়া ছেলেমেয়েদের লেখাপড়ার সামগ্রী সহ নানান উদ্যোগ নেওয়া হয় এদিনের অনুষ্ঠানে।সামগ্রিক অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন বিশিষ্ট কবি ও মহুলবন সাংস্কৃতিক সংগঠনের সম্পাদক নরেন্দ্রনাথ সেনগুপ্ত মহাশয়। সারা বছর গ্রন্থাগারে নিয়মিত বই আদান প্রদানের জন্য নীলকমল মাহাত কে গ্রন্থাগার বন্ধু সম্মান জানানো হয়। কবিতা, নাচ ও গানের নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শতাধিক ছাত্র ছাত্রী রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি রুপে সমাজসেবী সুষেন চন্দ্র মাঝি, ডঃ অমৃত পাল, সঞ্চয়িতা পাঠক, মৌসুমি দেওঘরিয়া সহ আরও অনেকে। এলাকার বন্ধু পুঁথিঘর খুকড়ামুড়া গ্রন্থাগারের এমন উদ্যোগ দেখে খুশি এলাকার জনসাধারণ।

মণিপুরকাণ্ডের প্রতিবাদে বাঘমুন্ডি মানভূম আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির গাগী গ্রাম কমিটির প্রতিবাদ মিছিল।

Image
মণিপুরের কুকি - জো সম্প্রদায়ের দুই মহিলার উপর অমানুষিক নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার দুপুর বেলায় পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের তুন্তুরী সুইসা অঞ্চলের গাগী, মুকরুপ ও রাঙ্গামাটি গ্রামে ধিক্কার ও প্রতিবাদ মিছিল করেন মানভূম আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির গাগী গ্রাম কমিটির তরফে। ধিক্কার ও প্রতিবাদ মিছিলে মণিপুরের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানানোর পাশাপাশি প্রতিবাদ মিছিলে হাঁটেন সংগঠনের সদস্যরা।  গাগী গ্রাম থেকে শুরু হয় এবং মুকরুপ ও রাঙ্গামাটি গ্রাম পরিক্রমা করে আবার গাগী গ্রামে এসে তাদের ধিক্কার ও প্রতিবাদ মিছিল শেষ হয়।  ধিক্কার ও প্রতিবাদ মিছিলে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কে ঘটনার তীব্র প্রতিবাদ জানায় তারা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা এবং কঠিনতম শাস্তির দাবী জানান তারা। জানা গিয়েছে, মণিপুর রাজ্যের কাংপোকপি জেলায় গত ৪ ই মে নির্মম ঘটনাটি ঘটেছিলো। ঘটনায় দুই মহিলাকে একদল যুবক অত্যাচার করে।তারই প্রতিবাদে ধিক্কার ও প্রতিবাদ জানিয়ে মানভূম আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির গাগী গ্রাম কমিটির তরফে বাঘমুণ্ডি ব্লক কমিটির সদস্য ও গাগী গ্রাম কমিটির সকল সদস্যগণ ছাড়াও গ...

ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি

Image
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (৬ জুলাই ১৯০১ - ২৩ জুন ১৯৫৩) ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ। যিনি জওহরলাল নেহেরুর মন্ত্রী সভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী (বর্তমানে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় নামে পরিচিত) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কুখ্যাত "নেহরু-লিয়াকত" চুক্তির বিরোধিতা করে তিনি নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি ১৯৫১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠা করেন।

নিখোঁজ বিজ্ঞপ্তি

Image
নাম: আশিস রায় ঠিকানা: মানবাজার নামোপাড়া, বর্ণনা: গায়ের রং ফর্সা, উচ্চতা- ৫ ফুট ৮ ইঞ্চি যদি কোন সুহৃদয় ব্যক্তি সন্ধান পান, তাহলে নিম্নলিখিত ফোন নম্বরে যোগাযোগ করুন:9734767306

শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ (যোগাযোগ:৯৯৩২২৩৬০১২)

Image
অল ইন্ডিয়া ইউথ কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন কর্তৃক স্কলারশিপ:- নিম্নলিখিত কোর্সে স্কলারশিপে ভর্তি চলছে ১) ডেটা এন্ট্রি অপারেটর ২) ডেক্সটপ পাবলিকেশন ৩) ভিডিও এডিটিং ৪) কম্পিউটার হার্ডওয়্যার ৫) কম্পিউটার প্রোগ্রামিং

আম উৎসবে গোবিন্দপুর প্রাথমিক বিদ‍্যালয়ের খুদেরা

Image

'ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশনস ওয়েস্ট বেঙ্গল' পক্ষ থেকে ১২ ঘণ্টার বাংলা বনধে ব্যাপক প্রভাব মানবাজার শহরে, বন্ধ যান চলাচল

Image