করিমপুর ১নং গভর্নমেন্ট আইটিআই-এর পক্ষ থেকে আয়োজিত হল "এন্টি রেগিং অ্যাওয়ারনেস প্রোগ্রাম"

র‍্যাগিং শব্দটি শুনলেই যেন কেঁপে উঠতে হয়। অথচ আড়ালে আবডালে এই অভ্যেস চোরাগোপ্তা ভাবে চলছেই। আসলে এ তো ক্ষমতারই খেলা। যে আমার চেয়ে দুর্বল, তাকে উৎপীড়ন করে মজা পাওয়া। সত্যি বলতে, এ অভ্যাস তো কমবেশি জারি রয়েছে সমাজের সর্বত্রই, তাই নয় কি? আর সেই অভ্যাসই ছাপ ফেলছে শিক্ষাঙ্গনের ভিতরেও। সেখানে একাধিক পড়ুয়ার মজা পাওয়ার চোটেই বিধ্বস্ত হয়ে পড়ছে এক বা একাধিক পড়ুয়ার জীবন, কখনও ঘটছে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাও। শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে র‍্যাগিংয়ের অভ্যাস চারিয়ে যাওয়া নিয়ে বরাবরই আশঙ্কা প্রকাশ করেছেন চিন্তাশীল মানুষেরা। র‍্যাগিং আটকাতে বারবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টও। আর সেই লক্ষ্যেই, আজ *KARIMPUR -I GOVERNMENT ITI  এর পক্ষ থেকে একটি  ANTI-RAGING AWARENESS*  সভার আয়োজন করা হয়েছিল।  সেখানে         ANTI-RAGING COMMITTEE  গঠন করা হল এবং  RAGING এর ভয়াবহতা  বা ক্ষতিকর  প্রভাব সম্পর্কে নানা ধারনা ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরা হল। 
এই সভায় উপস্থিত ছিলেন করিমপুর -১গভঃ আইটিআই এর PRINCIPAL IN CHARGE স্যার,  করিমপুর থানার IC মাননীয় MD. SIKANDAR ALAM স্যার সহ পুলিশ প্রশাসন থেকে আরো ব্যাক্তিবর্গ, এছাড়াও NGO সদস্যরা,  বিভিন্ন  NEWS CHANNEL এবং অভিভাবক বৃন্দ।

Comments