গ্রন্থাগারের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচী

এই বার্তা ছড়িয়ে দিতে পুঁথিঘর খুকড়ামুড়া গ্রন্থাগারের বিশেষ উদ্যোগ। গ্রন্থাগারের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ ই আগস্ট শনিবার আয়োজিত হলো নানান কর্মসূচী।গ্রন্থাগারিক অরুনিমা মাহাতো জানান এদিন গ্রন্থপ্রকাশ,  বৃক্ষরোপণ কর্মসূচি,  এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী ছাত্র ছাত্রী সংবর্ধনা,  অসহায় দুঃস্থ পিছিয়ে পড়া ছেলেমেয়েদের লেখাপড়ার সামগ্রী সহ নানান উদ্যোগ নেওয়া হয় এদিনের অনুষ্ঠানে।সামগ্রিক অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন বিশিষ্ট কবি ও মহুলবন সাংস্কৃতিক সংগঠনের সম্পাদক নরেন্দ্রনাথ সেনগুপ্ত মহাশয়। সারা বছর গ্রন্থাগারে নিয়মিত বই আদান প্রদানের জন্য নীলকমল মাহাত কে গ্রন্থাগার বন্ধু সম্মান জানানো হয়। কবিতা, নাচ ও গানের নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শতাধিক ছাত্র ছাত্রী রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি রুপে সমাজসেবী সুষেন চন্দ্র মাঝি, ডঃ অমৃত পাল, সঞ্চয়িতা পাঠক, মৌসুমি দেওঘরিয়া সহ আরও অনেকে। এলাকার বন্ধু পুঁথিঘর খুকড়ামুড়া গ্রন্থাগারের এমন উদ্যোগ দেখে খুশি এলাকার জনসাধারণ।

Comments