নদীয়া'র করিমপুর গোপালপাড়া যুব সংঘ ক্লাবে'র পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন
করিমপুর,নদীয়া:স্বাধীন ভারতের ৭৬ বছর পূর্তি উপলক্ষে সেজে উঠেছে গোটা দেশ। ১৫ ই আগস্ট দেশের শত শত বীরের রক্তের বিনিময়ে এসেছিল স্বাধীনতা। সেই বীরদের শ্রদ্ধা জানিয়ে গোপালপাড়া যুবসংঘ ক্লাবে'র পক্ষ থেকে পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হলো। জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মঙ্গলবার সকালে অনুষ্ঠান শুরু হয়। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মাননীয় নিয়াজ উদ্দিন শেখ। এদিন উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক ইব্রাহিম সেখ সহ ক্লাবের অন্যান্য সদস্য ও বিশিষ্টজনরা।
Comments
Post a Comment