বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল চেয়ার সহ পড়াশুনার সামগ্রী বিতরণ

পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের দপ্তরের উদ্যোগে ও CWSN বিভাগের সহায়তায় মানবাজার-১ নং অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজনীয় জিনিস পএ তুলে দেওয়া হলো।মঙ্গলবার  মানবাজার-১ নং চক্রের মোট ১৩ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল চ্যায়ার,হেয়ারিং কিড,হোম বেইসড সাপোর্ট এর জন্য পড়াশোনার বিভিন্ন জিনিসপত্র তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন মানবাজার-১ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা,মানবাজার-৩ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নন্দদুলাল সিংহ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা।

Comments