স্বাধীনতা দিবসে করিমপুর গভর্মেন্ট আইটিআই কলেজ এবং করিমপুর পুলিশ প্রশাসনের উদ্যোগে সচেতনতার বার্তা
আজ ১৫ ই আগস্ট, করিমপুর গভর্মেন্ট আই টি আই কলেজ এবং করিমপুর পুলিশ প্রশাসনের উদ্যোগে একটি পথযাত্রার আয়োজন করা হয়েছিল। এবং সমস্ত প্রশাসনের সহায়তায় আজ সেভ ড্রাইভ সেভ লাইফ ও নিজে বাঁচুন এবং অপরকে বাঁচানোর কারণ আমাদের সমাজে জাগ্রত করা অর্থাৎ সচেতন মূলক শোভাযাত্রা এতে আরেকটি টপিক ছিল সেটি হল প্লাস্টিক দূষণ ব্যাপারে। প্লাস্টিক এবং সোলা যাতে আমরা কম ব্যবহার করতে পারি সে জন্য এই র্যালিটার আয়োজন করা হয়েছে। এতে সমস্ত ছাত্র-ছাত্রীরা এক নতুন মনোভাব প্রকাশ পেল। তাদের এই অনুষ্ঠানটি করতে পেরে ছাত্র-ছাত্রীদের মনে এক নতুন উৎসাহ চোখে পড়ার মতো। এইরকম পথযাত্রা আমাদের সচেতন মূলক কাজের জন্য বারবার আসতে হবে।
Comments
Post a Comment