কুড়মি সমাজের জয়ী নির্দল প্রার্থী তৃণমুল কংগ্রেস থেকে পুনরায় কুড়মি সমাজের ফিরে এলো

তৃণমূল কংগ্রেসে যোগদান করেও তিন দিনের মাথায় ফিরে গেলো নিজেদের সমাজ আন্দোলনের ছাতার তলায়। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তুন্তুড়ী - সুইসা অঞ্চলের আটনা সংসদের কুড়মি সমর্থিত নির্দল জয়ী সদস্য গত শনিবার সন্ধ্যায় তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোর হাত ধরে তৃণমূলে যোগ দেন। এই খবর প্রকাশ হতেই শোরগোল শুরু হয় ওই পঞ্চায়েত এলাকায়। মঙ্গলবার তৃণমূলে যোগ দেওয়া নির্দল প্রার্থী জয়প্রকাশ মাহাতো নিজের সমাজ আন্দোলনে ফিরে আসে। তৃণমূল কংগ্রেসের কিছু লোকেরা চাপ দিয়ে ওই দলের ঝান্ডা ধরিয়েছিলেন বলে জয়প্রকাশ মাহাতোর অভিযোগ। তাই আজকে নিজের ভুল বুঝতে পেরে আমি কুড়মি সমাজের আন্দোলনের ছাতার তলায় অর্থাৎ হলুদ ঝান্ডা ধরে নির্দলে ফিরে আসলাম বলে জানান তিনি। এদিন উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মি সমাজের পুরুলিয়া জেলা সভাপতি গোপাল চন্দ্র মাহাতো, জেলা সম্পাদক সাধন মাহাতো, জেলা যুব সম্পাদক বিশ্বজিৎ মাহাতো, বাঘমুন্ডি ব্লক সভাপতি সুভাষ মাহাতো প্রমুখ অন্যান্যরা।

Comments