তুন্তুরীতে স্বজল ধারা প্রকল্প দ্বারা পানীয় জল না পাওয়ায় পাম্প হাউসে তালা লাগিয়ে বিক্ষোভ মহিলাদের।

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তুন্তুরী সুইসা অঞ্চলের তুন্তুরী গ্রামের নামো পাড়ার প্রায় ১৫০ টি পরিবার পানীয় জল না পাওয়ায় স্বজল ধারা প্রকল্পের পাম্প হাউসে তালা লাগিয়ে বিক্ষোভ। 

জানা গিয়েছে বুধবার সকাল বেলায় তুন্তুরী গ্রামের নামো পাড়ার মহিলারা হাঁড়ি, কলসি, বালতি নিয়ে বিক্ষোভ দেখান।পাশাপাশি তারা পাম্প হাউসে তালা লাগানোর পাশাপাশি পোস্টার লাগিয়ে দেন।

ওই নামো পাড়ার সমীর কুইরী,জয়সিং মুড়া, কল্যাণী কুইরী,গুরুবারি সিং মুড়া, ভুক্তু সিং মুড়া জানান,আমরা প্রায় ডের বছর ধরে স্বজল ধারা প্রকল্পের পানীয় জল থেকে বঞ্চিত আছি।এছাড়া আমাদের গ্রামের সমস্ত পাড়ায় স্বজল ধারা প্রকল্প দ্বারা পানীয় জল সরবরাহ হয়।কিন্তু আমাদের নামো পাড়ার প্রায় ১৫০ টি পরিবার বঞ্চিত আছি।আমরা অনেকবার ওই স্বজল ধারা প্রকল্পের কমিটি কে জানানো হয়েছে।কিন্তু তারা একটাই কোথা বলে হবে হবে।কিন্তু আজ অব্দি স্বজল ধারা প্রকল্পের পানীয় জল থেকে বঞ্চিত আছি।এছাড়া আমাদের নামো পাড়ার পানীয় জলের প্রচন্ড সমস্যা হয়।

আমাদের পানীয় জলের সমস্যা যতদিন পর্যন্ত সমাধান হচ্ছে।আমরা তালা লাগিয়ে রাখবো।এছাড়া কেউ তালা খুললে আমরা বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেন। 

ওপর দিকে ওই স্বজল ধারা প্রকল্পের কমিটির সুজয় কুইরী,দুর্গা প্রসাদ সিং মুড়া জানান,এই প্রকল্প শুধু মাত্র তুন্তুরী গ্রাম বাসীদের জন্য।স্বজল ধারা প্রকল্পের পানীয় জলের যে সমস্যা রয়েছে তা সত্যিই।কিন্তু প্রথমে যখন পানীয় জল সরবরাহ চালু হয়।সেই সময় সঠিক ভাবে সবাই পেত।কিন্তু ওই নামো পাড়ার কোন কারণ বশত যে পাইপ লাইন রয়েছে।সেই পাইপ জাম হয়ে গেছে।তাই ওই পাড়ায় পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গেছে।এই স্বজল ধারা প্রকল্পের পানীয় জল গ্রামের সকলকে পেতে গেলে পূর্ন সহযোগিতা চাই।এছাড়া এই বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষে অনেক বার জানান হয়েছে। তুন্তুরী নামো পাড়া ছাড়াও অনেক পাড়ায় এই সমস্যা রয়েছে।

এখন প্রশ্ন একটাই কি ভাবে পানীয় জলের সমস্যা মিটবে এটাই বড় প্রশ্ন ?

Comments