প্রধান সিং চোক থেকে মানভূম লজ পর্যন্ত রাস্তার কাজের শুভারম্ভে উপস্থিত সমষ্টি উন্নয়ন আধিকারিক

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- পুরুলিয়ার বাঘমুন্ডি বিধান সভার বাঘমুন্ডি ব্লকের বাঘমুন্ডি অঞ্চলের বাড়েরিয়ার প্রধান সিং চোক থেকে মানভূম লজ পর্যন্ত রাস্তার কাজের শুভারম্ভ হল আনুষ্ঠানিক ভাবে।

জানা গিয়েছে,এই রাস্তা দীর্ঘদিন ধরে প্রধান সিং চক থেকে মানভূম লজ পর্যন্ত রাস্তার অবস্থা একেবারে বেহাল দশা।
যা বাড়েরিয়া গ্রামবাসী ছাড়াও যাতায়াত পর্যটকদের দীর্ঘদিনের দাবি ছিল এই  রাস্তা কংক্রিট এর রাস্তা তৈরি করার জন্য।যাতে যাতায়াত করতে সকলের সুবিধা হয়।

অবশেষে দীর্ঘদিনের সমস্যা কেটে আজ বুধবার বিকাল বেলায় রাস্তার কাজের শুভারম্ভ হল।

একাংশ গ্রামবাসীরা জানান,এই রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় ছিল।বহু লিখিত ও মৌখিক আবেদন জানিয়েও কোন সুরাহা হয়নি।অবশেষে আমাদের এলাকার বিধায়ক সুশান্ত মাহাতোকে আমরা মৌখিক ও লিখিত আবেদন জানিয়ে ছিলাম।যা আমাদের আসা পূরণ হতে চলেছে। কারণ এই রাস্তা দিয়ে শুধু বাড়েরিয়া  গ্রামেই নয়।এই রাস্তা দিয়ে বহু দুর দূরান্ত থেকে আসা পর্যটকরা এই রাস্তা দিয়ে লহরিয়া মন্দির,অযোধ্যা হিলটপ,আপারডেম, লোয়ার ডেম যাওয়ার মুল রাস্তা।যা এই রাস্তা দিয়ে বহু মানুষ জনের আনাগোনা প্রায় দিনেই লেগে থাকে।

ওপর দিকে, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি জয়ন্ত মাহাতো জানান, বাড়েরিয়া গ্রামবাসী ছাড়াও যাতায়াত পর্যটক দের দীর্ঘ দিনের আসা ছিল কংক্রিটের রাস্তা তৈরি করার জন্য।
যা PPSP দ্বারা মঞ্জুরি হয়।যা আজকে কাজের শুভারম্ভ করা হল আনুষ্ঠানিক ভাবে। 

এই কংক্রিটের রাস্তা তৈরি করার জন্য দায়িত্ব পান বাঘমুন্ডি এলাকার একজন ঠিকাদার সংস্থা।

এদিন বাঘমুন্ডি সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ ধুপ জালিয়ে,নারকেল ফাটিয়ে ও ফিতা কেটে রাস্তার কাজের শুভারম্ভ করেন।

কর্মসূচিতে উপস্তিত ছিলেন শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি জয়ন্ত মাহাতো,ব্লক সভাপতি নিকুঞ্জ মাঝি,জেলা পরিষদের সদস্য সুবোধ চন্দ্র কুমার,পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষুদিরাম কৈবর্ত সহ এলাকার বিশিষ্ট জনেরা।

Comments