বিজেপি ও তৃণমুল কংগ্রেস থেকে জাতীয় কংগ্রেসে যোগদান পুরুলিয়ায়

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- তৃণমুল বা বিজপি নয় বর্তমানে কংগ্রেসেই ভরসা।তাই আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগেই বিজেপি ও তৃণমুল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান পুরুলিয়ায়।

জানা গিয়েছে, রবিবার দুপুর বেলায় পুরুলিয়ার জাতীয় কংগ্রেস কার্যালয়ে বলরামপুর পঞ্চায়েত ও বেলা পঞ্চায়েতে থেকে জেলা সম্পাদক  হরিশংকর জসওয়ালের নেতৃত্বে বিভিন্ন বুথ থেকে ১৬ টি পরিবার বিজেপি ও তৃণমুল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন।

এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন  বাঘমুন্ডি বিধান সভার প্রাক্তন বিধায়ক, লড়াকু নেতা তথা জেলা সভাপতি নেপাল মাহাতো। 

উপস্তিত ছিলেন জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বলরাম মাহাতো,জেলা সম্পাদক রিতেন মাহাতো সহ শীর্ষ নেতৃত্বরা।

Comments