আজ মানবাজার শহরে মিছিল সহযোগে ব্লক সম্মেলন বঙ্গীয় যাদব মহাসভা'র
নিজস্ব সংবাদদাতা, মানবাজার:নিজেদের দাবি আদায়ে ও আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে মানবাজার মহকুমা শহরে মিছিল সহযোগে মানবাজার ব্লক সম্মেলন করলো বঙ্গীয় যাদব মহাসভা।আজ মানবাজার কৃষাণ মান্ডি থেকে ইন্দকুড়ি পর্যন্ত মিছিলে অংশ গ্রহন করে যাদব সম্প্রদায় ভুক্ত কয়েক হাজার মহিলা ও পুরুষ।তাঁদের দাবি সরকারের কাছে তাদের একাধিক দাবি রয়েছে কিন্তু সেই দাবি বারবার উপেক্ষিত হয়েছে,এছাড়াও অন্যান্য জাতির মতো পর্ষদ গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।
আজ এই কর্মসূচির পাশাপাশি যাদব সম্প্রদায় ভুক্ত ছাএছাএীদের পড়াশোনায় উৎসাহ বৃদ্ধির জন্য পুরুলিয়া জেলার যাদব ছাএ বৃওি সংবর্ধনা দেওয়া হয় ৭০ জন ছাত্রছাত্রীদের।আজকে সেই সমস্ত ছাএছাএীদের হাতে চেক ও সংশাপএ তুলে দেন সংগঠনের নেতৃত্বরা।
উপস্থিত ছিলেন বঙ্গীয় যাদব মহাসভার রাজ্য সভাপতি হারাধন গোপ,রাজ্য যুব সভাপতি উজ্জ্বল গোপ,পুরুলিয়া জেলা সভাপতি বাণীব্রত মন্ডল,সম্পাদক সুশীল গোপ,মানবাজার-১ নং ব্লক আহ্বায়ক মৃত্যুঞ্জয় মন্ডল ও মনোজ মন্ডল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
Comments
Post a Comment