কুয়ো থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সুইসাতে

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- রবিবার সাত সকালেই পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অধীনে সুইসা ফাঁড়ির অন্তর্গত সিমালী গ্রামের সামনের কুয়ো থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে বাঘমুন্ডি এলাকায় চাঞ্চল্য ছড়ালো।

প্রত্যক্ষদর্শী জানান, রবিবার সকাল বেলায় ওই কুয়োতে এক মহিলা জল নিতে যায়।সেই সময়  দেখতে পায় এক ব্যক্তির দেহ জলের মধ্য ভাসছে।

সঙ্গে সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্স এর মারফৎ খবর দেওয়া হয় বাঘমুন্ডি থানার অধীনে সুইসা ফাঁড়িতে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুইসা ফাঁড়ির পুলিশ।

ওই ব্যাক্তির দেহ উদ্ধার করে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।সেখানে কর্তব্য চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানা যায়।

পুরো ঘটনার কিভাবে ঘটেছে, তানিয়ে তদন্ত শুরু করেছে সুইসা ফাঁড়ির পুলিশ।

পাশাপাশি পরিবার সূত্রে আরও জানা গেছে ওই ব্যাক্তির নাম পঞ্চানন মাছুয়ার (বয়স আনুমানিক ৫৫ বৎসর) বাড়ি বাঘমুন্ডি থানার সীমালী গ্রামের।

Comments