হাতি উপদ্রপ এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করলো বাঘমুন্ডি বনদপ্তর।
দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- আজ ১৪ ই মার্চ শুরু হল জীবনের দ্বিতীয় পরীক্ষা উচ্চ মাধ্যমিক।সেই মতো পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকে তিনটি হাই স্কুলে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে।
বাঘমুন্ডি সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ জানান, বাঘমুন্ডি ব্লকের তিনটি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬৪২ ,এছাড়া ওই সকল পরীক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই মতো সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে হাতি উপদ্রপ এলাকা অযোধ্যা পাহাড় সহ হাতি উপদ্রপ গ্রাম গুলোতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে বাঘমুন্ডি বন দপ্তর সুত্রের খবর।বাসটি পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৯ টাই ছাড়বে।যাতে বন্য হাতি থেকে কোন প্রকার অসুবিধা না হয়।
Comments
Post a Comment