বসন্ত উৎসব পুরুলিয়া ডিস্ট্রিক্ট ক্যারাটে ডু এসোসিয়েশনের পক্ষ থেকে বাঘমুন্ডিতে
দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া :- বসন্ত উৎসব পালিত হলো আজ মঙ্গলবার। এদিন পুরুলিয়া ডিস্ট্রিক্ট ক্যারাটে ডু এসোসিয়েশনের পক্ষ থেকে বাঘমুন্ডি কর্মতীর্থ প্রাঙ্গনে বসন্ত উৎসব পালিত হলো। এদিন প্রথমে প্রশিক্ষক প্রশিক্ষণ দেন ট্রেনারদের, পরে আবির নিয়ে বসন্ত উৎসবে মাতোয়ারা হন সকলেই। এলাকার যে সকল ছেলে মেয়েরা ক্যারাটের সাথে যুক্ত তথা ট্রেনারদের অভিভাবকরাও ছিলেন উপস্থিত। সকলে মিলে বিভিন্ন আবির একে ওপরকে মাখিয়ে দিনটি উৎযাপন হয়। জেলার বিভিন্ন প্রান্তে তাদের পক্ষ থেকে বসন্ত উৎসব পালিত হচ্ছে বলে জানা যায়। উপস্থিত ছিলেন পুরুলিয়া ডিস্ট্রিক্ট ক্যারাটে ডু এসোসিয়েসন এর সাধারণ সম্পাদক ধনঞ্জয় পরামানিক, বাঘমুন্ডি ইনচার্জ বিপ্লব কুমার প্রমুখ।
Comments
Post a Comment