বাঘমুন্ডি থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে শান্তি বৈঠক কৃষক বাজারে
দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া :- আগামী ৩০ শে মার্চ পালিত হবে রামনবমী উৎসব।
এই উৎসবের দিন পথে নামবে শোভাযাত্রা। শান্তিপূর্ণভাবে এই উৎসব পালনের পক্ষে শনিবার সকাল এগারটা নাগাদ পুরুলিয়ার বাঘমুন্ডি থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে শান্তি বৈঠক।
এদিন বাঘমুন্ডি কৃষক বাজারের কৃষক সহায়তা কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত হয় এই বৈঠক।রামনবমী পূজা কমিটি ও মসজিদ কমিটির সদস্যদের নিয়ে পুলিশ বৈঠক করেন।
উপস্থিত ছিলেন সিআই (বলরামপুর)পার্থ কুমার সিংহ,বাঘমুন্ডি থানার ওসি পলাশ কুমার বারিক, থানার এস.আই বংশীবদন মণ্ডল ও এস.আই স্নেহাশিস মণ্ডল প্রমুখ অন্যান্য পুলিশ আধিকারীকগণ।
পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, সকলের মিলিত প্রয়াসে যাতে এলাকায় শান্তিশৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকে এবং রামনবমী উৎসব এবং শোভাযাত্রা যাতে শান্তিপূর্ণভাবে পালন করা হয় সেই বার্তা দেওয়া হয়েছে।
Comments
Post a Comment