বাঘমুন্ডি ব্লক তৃণমুল যুব কংগ্রেসের ব্লক সম্মেলন বাঘমুন্ডিতে

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া : সামনেই পঞ্চায়েত নির্বাচন।এখনও দিনক্ষণ ঘোষণা না হলেও বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সংগঠনকে গুছিয়ে নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে।

শনিবার দুপুর দুটো নাগাদ পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সম্মেলন আয়োজিত হলো।বাঘমুন্ডির শুভমতি লজের মিটিং হলে ব্লক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনের মধ্য দিয়ে আগামী ২৯ শে মার্চ শহীদ মিনারের পাদদেশে তৃণমূলের যুব সম্মেলন অনুষ্ঠানের যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েও আলোচিত হয় দলের মধ্যে।

প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো জানান,আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বাঘমুন্ডি ব্লকের আটটি অঞ্চলেই তৃণমুল কংগ্রেসের বোর্ড গঠন করবে বলে আশাবাদী।এছাড়া গত ২০২১ সালে তৃণমুল কংগ্রেস যেভাবে বাঘমুন্ডি বিধান সভায় যেভাবে ফলাফল হয়েছে তাতে তৃণমুল কংগ্রেসকে কোন মতেই হারাতে পারবে না বলে জানিয়েছেন। 

উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো,জেলা যুব সভাপতি মেঘদূত মাহাতো,রাজ্য তৃণমুল যুব কংগ্রেসের সহ সভাপতি তথা বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো, বাঘমুন্ডি ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মানস মেহেতা, ছাত্র পরিষদের ব্লক সভাপতি নীতিশ পরামানিক,প্রাক্তন ব্লক সভাপতি কাশীনাথ মাঝি,ব্লক সভাপতি নিকুঞ্জ মাঝি সহ সভাপতি গৌরাঙ্গ মাহাতো,পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষুদিরাম কৈবর্ত, আই.এন.টি.টি.ইউ.সি র ব্লক সভাপতি জয়ন্ত মাহাতো,জেলা কমিটির সদস্য শিকারী মাঝি,অখিল সিং মুড়া সহ আটটি অঞ্চলের যুব সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটি অঞ্চলের যুব যোদ্ধারা ছাড়াও অন্যান্য নেতাকর্মীরা।

Comments