রাহুল গান্ধীর সংসদ পদ খারিজের প্রতিবাদে যুব কংগ্রেসের পথ অবরোধ ও পথসভা
দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া : রাহুল গান্ধীর সংসদ পদ খারিজের ঘটনার তীব্র প্রতিবাদে শনিবার কোটশিলা যুব কংগ্রেসের পক্ষ থেকে করা হলো পথ অবরোধ | এদিন পথ অবরোধের পাশাপাশি তারা একটি পথসভাও করেন | আর সেখান থেকেই কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে লাগাতার আন্দোলনের বার্তা দেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো | গণতন্ত্রের কালাদিবস দাবী করে তিনি বলেন কেন্দ্রের সরকারের আর এক মুহূর্তও ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই | তিনি আরও বলেন রাহুল গান্ধী আদানীর নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন | তাই তাকে এভাবে সংসদ পথ থেকে সরানো হল | আদানীর মত কর্পোরেট হাউসগুলোর কাছে দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে | রাহুল গান্ধী এরই প্রতিবাদ করেছেন | এই প্রতিবাদ হতেই থাকবে | রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর পদ থেকে ত্যাগ করেছিলেন | তাদের পদের প্রতি কোন লোভ নেই | তবে গণতন্ত্রকে রক্ষা করার তাগিদে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে বলে জানান তিনি | বিজেপি মানুষের কাছে এনিয়ে কোন জবাব দিতে পারবে না বলেও দাবী করেন তিনি | উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য নিরঞ্জন রজক , পুরুলিয়া জেলা আইএনটিইউসি সভাপতি নির্মল কুমার ও ঝালদা ২ নং ব্লক সভাপতি ফণিভূষণ কুমার সহ ব্লক ও অঞ্চল অন্যান্য নেতৃত্ব থেকে কর্মী সমর্থক |
Comments
Post a Comment