উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন তৃণমুল কংগ্রেসের ব্লক ছাত্র পরিষদের সভাপতি
দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া :- আজ মঙ্গলবার রাজ্যজুড়ে শুরু হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৩। ছাত্র-ছাত্রীদের জীবনের দ্বিতীয় বড়ো পরীক্ষার শুরুর দিনেই পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের বিভিন্ন পরীক্ষা গ্রহণ কেন্দ্রের পরীক্ষার্থীদের কলম ও চকোলেট দিয়ে শুভেচ্ছা জানালো বাঘমুন্ডি ব্লক তৃণমূল ছাত্র পরিষদ।
এদিন ছাত্র পরিষদের কর্মীরা উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ কেন্দ্রে ঢোকার সময় কলম ও চকোলেট তুলে দেন। পরীক্ষায় ছাত্র ছাত্রীদের উৎসাহ দিতেই এই উদ্যোগ বলে ছাত্র পরিষদের পক্ষ থেকে জানা যায়।
Comments
Post a Comment