জননেতা অশোক ঘোষের ৮ম প্রয়াণ দিবস পালিত সুইসায়
দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- শুক্রবার পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তুন্তুরী সুইসা অঞ্চলের নেতাজী সুভাষ আশ্রম প্রাঙ্গণে জননেতা, স্বাধীনতা সংগ্রামী, বামফ্রন্টের অন্যতম রূপকার ও ফরওয়ার্ড ব্লকের প্রাণপুরুষ অশোক ঘোষের সমাধিস্থলে ৮ ম প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
জানা গিয়েছে,এদিন যথারীতি মর্যাদার সাথে পালিত হল।প্রথমে দলীয় পতাকা উত্তোলন ও পরে প্রদীপ প্রজ্জ্বলন এবং উনার আবক্ষ মূর্তিতে ফুল পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে পালন করেন।
মাল্যদান শেষে জননেতা অশোক ঘোষের স্মৃতিচারণা করেন উপস্তিত একাধিক নেতৃত্বগণ।
প্রয়াণ দিবসে উপস্তিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেন চ্যাটার্জী,সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মিহির মাঝি, চেয়ারম্যান স্বপন মাহাথা,সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পশ্চিম লোক্যাল কমিটির সম্পাদক দেবব্রত মুখার্জি,সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পূর্ব ও পশ্চিম লোক্যাল কমিটির কনভেনর জয় সিং মাহাতো, পরেশ কুইরী, কমলাকান্ত পরামানিক, গঙ্গারাম রজক, মিহির কুইরী,পঞ্চানন রজক, অভিজিৎ গুপ্তা সহ পুরুলিয়ার জেলার প্রত্যেক ব্লকের একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।
Comments
Post a Comment