পঞ্চায়েত নির্বাচনের আগে সারা ভারত ফরওয়ার্ড ব্লকে যোগদান বাঘমুন্ডিতে

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:-  পঞ্চায়েত ভোটের আগেই ভাঙ্গন বিভিন্ন দল থেকে।

শনিবার পুরুলিয়ার বাঘমুন্ডি বিধান সভার সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বাঘমুন্ডি পূর্ব লোক্যাল কমিটি পার্টি অফিস কার্যালয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বিকাল তিনটা নাগাদ।

এদিন অযোধ্যা অঞ্চলের প্রাক্তন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য তথা বর্তমানে তৃণমুল কংগ্রেসের একনিষ্ট কর্মী  ঈশ্বর টুডুর নেতৃত্বে প্রায় ৫০টি পরিবার তৃণমুল ছেড়ে সারা ভারত ফরওয়ার্ড ব্লকে যোগদান করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বাঘমুন্ডি পূর্ব লোক্যাল কমিটির সম্পাদক পরিমল কুমার ও পূর্ব এবং পশ্চিম লোক্যাল কমিটির কনভেনর জয় সিং মাহাতো।

পূর্ব লোক্যাল কমিটির সম্পাদক পরিমল কুমার  জানান, রাজ্য পরিস্থিতি যা তাতে বাম পন্থীদের পক্ষে হাওয়া বইছে।এবং মানুষ ফরওয়ার্ড ব্লক দলকে পুনরায় স্বরণ করছে।তারা পুনরায় ফরওয়ার্ড ব্লক দলে ফিরতে চাইছে। 
এছাড়া আগামী দিনে একাধিক অঞ্চল থেকে কাতারে কাতারে যোগদান হবে। কারণ জনগণ বুঝে গেছে শাসক দল ও বিজেপি এর ভাব মূর্তি। কারণ ৩৪ বৎসর বাম আমলে সাধারণ মানুষ কি ভাবে থাকতো।এখন যেকোন কারণে একাধিক জায়গায় হয়রানি হতে হচ্ছে সাধারণ মানুষকে তাই।

সাংগঠনিক বৈঠক ও যোগদান সভায় উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বাঘমুন্ডি পূর্ব লোক্যাল কমিটির সম্পাদক পরিমল কুমার এবং বাঘমুন্ডি পূর্ব ও পশ্চিম লোক্যাল কমিটির কনভেনর জয় সিং মাহাতো সহ বাঘমুন্ডি পূর্ব লোক্যাল কমিটির সকল কর্মী সমর্থকরা।

Comments