পুরুলিয়ার রুপকার দেবেন মাহাতোর ৪৯তম প্রয়াণ দিবস পালিত হল বাঘমুন্ডি কংগ্রেস ভবনে ফল বিতরণ

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া :- জাতীয় কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা পুরুলিয়া জেলার রূপকার স্বর্গীয় দেবেন মাহাতোর ৪৯ তম প্রয়াণ দিবস পালন হলো জেলা জুড়ে। প্রতিবছরের মতো এবছরেও বিভিন্ন ভাবে উদযাপিত হলো স্বর্গীয় দেবেন মাহাতোর প্রয়াণ দিবস। সেই উপলক্ষ্যে "দেবেন মাহাতো ওয়েলফেয়ার সোসাইটি" এর পক্ষ থেকে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রুগীদের ফল বিতরণ করা হয়। তাঁদের পক্ষ থেকে জানা যায়, এদিন স্বাস্থ্য কেন্দ্রের প্রায় পঞ্চাশ জন রুগীকে শারীরিক পুষ্টির কথা ভেবে দেবেন মাহাতো ওয়েলফেয়ার সোসাইটি থেকে ফল, কেক ও বিস্কুট বিতরণ করা হয়েছে রুগীদের। আজকের দিনটি প্রতিবছর এইভাবেই পালন করা হয়। এই উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য রামজীবন মাহাতো, বাঘমুন্ডি ব্লক কংগ্রেস সভাপতি হরেন্দ্রনাথ সিং বাবু, ব্লক ছাত্র পরিষদের সভাপতি বিষ্ণুপদ দে প্রমুখ অন্যান্যরা।

Comments