বুড়িরহাটে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের গাড়ির উপর হামলার প্রতিবাদে বাঘমুন্ডি থানার সামনে বিক্ষোভ বিজেপির।
দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া :- কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি নিশীথ প্রামানিকের ওপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি করলো বিজেপি। পুরুলিয়া জেলার বিভিন্ন থানার পাশাপাশি রবিবার বাঘমুন্ডি থানাতেও বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয় ২৪০ বাঘমুন্ডি বিধানসভার মণ্ডল ৩ এবং মণ্ডল ৪ বিজেপির উদ্যোগে। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপি কিষান মোর্চার সভাপতি জগদীশ কুমার,বাঘমুন্ডি বিধান সভার মণ্ডল ৩ সভাপতি বিভূতি রজক, মণ্ডল ৪ সভাপতি মানিক চন্দ্র মাঝি, মণ্ডল ৪ এর সাধারণ সম্পাদক বিজয় মোহন সিংহ প্রমুখ দুই মণ্ডলের বিজেপি নেতৃত্বগণ।
Comments
Post a Comment