লজ ইউনিয়ন সদস্যদের নিয়ে বৈঠক করলো বাঘমুন্ডি থানার পুলিশ
দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া :- লজ ইউনিয়ন সদস্যদের নিয়ে বৈঠক করলো বাঘমুন্ডি থানার পুলিশ। বুধবার বাঘমুন্ডি থানার প্রাঙ্গনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সামনে দোল যাত্ৰা অর্থাৎ বসন্ত উৎসব ওই সময় কিভাবে অনুষ্ঠান শান্তি শৃঙ্খলা ভাবে আনন্দে পের করানো যায় সেইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি বাঘমুন্ডি থানার অন্তর্গত লজ, হোটেল ও হোম স্টে গুলোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বিষয়গুলি নিয়ে সেই মালিকদের বিভিন্ন ভাবে সচেতন বার্তা দেওয়া হয়। এবং পুরুলিয়া জেলা পুলিশের " সহায় " অ্যাপ নিয়েও আলোচনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি থানার ইনচার্জ রজত চৌধুরী, এস. আই পার্থ সারথি সিট, এস.আই স্নেহাশিস মণ্ডল, এ.এস.আই দীনেশ রজক, পিএসআই ভরত মান্ডি প্রমুখ।
Comments
Post a Comment