প্রায় ছয় মাস থেকে সৌর চালিত পানীয় জলের সোলার পাম্প খারাপ বাঘমুন্ডিতে

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- গ্রীষ্মের আগেই বসন্ততে দেখা গেল পানীয় জলের সমস্যা দেখা গেল পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সেরেংডি অঞ্চলের  সেরেংডি গ্রামের বারুডিতে।

জানা গিয়েছে,ওই সৌর চালিত পানীয় জলের সোলার পাম্প তৈরি হওয়ার পর তিনমাস ভালো ভাবে জল সরবরাহ হওয়ার পর পুরোপুরি বনধ হয়ে যায়।

একাংশ গ্রামবাসীরা তথা বিনা গরাই ও টুভা গরাই জানান,প্রায় ছয় মাস থেকে এই সৌর চালিত সোলার পাম্প অকেজো অবস্থায় রয়েছে। যার ফলে পানীয় জলের প্রচন্ড সমস্যা।পানীয় জল আনতে অনেক দূর দূরান্ত থেকে সাইকেল করে নিয়ে আসতে হয়।
পাশাপাশি তারা আরও জানান,অনেক বার গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান কে লিখিত ও মৌখিক ভাবে জানিয়েও কোন সুরাহা হয়নি।তাই সংবাদ মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সৌর চালিত পানীয় জলের সোলার পাম্প ঠিক করার  জন্য আহ্বান জানান।

ওপর দিকে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বেণীমাধব পরামানিক জানান, বিষয়টা আমার কাছে কেউ জানায়নি। আমি বিষয়টি সমষ্টি উন্নয়ন আধিকারিক এর সাথে আলোচনা করে অতি শীঘ্রই মেরামত করা হবে বলে আশ্বাস দেন।

এখন প্রশ্ন একটাই কবে মিটবে পানীয় জলের সমস্যা সেই আসায় দিন গুনছে সেরেংডি গ্রামের বারুডির একাংশ গ্রামবাসীরা।

Comments