আরপিএফ এর সচেতনা শিবির সুইসা স্টেশনে।

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- দক্ষিণ পূর্ব রেলওয়ের রাচি ডিভিশনের সুইসা স্টেশনে অনুষ্টিত হল রেল বিষয়ক নিয়ে সচেতনার শিবির।

জানা গিয়েছে,শুক্রবার স্টেশন চত্বরে টাটা রাঁচি মেমো প্যাসেঞ্জার ও টাটা বড়কাখানা প্যাসেঞ্জারের ট্রেন যাত্রীদের নিয়ে সচেতন করলো ১৩৯ টোল ফ্রি নাম্বার নিয়ে।
পাশাপাশি ১৩৯ নম্বর বিষয়ে কি কি অভিযোগ করা যায় এছাড়া কি কি সুবিধা পাওয়া যায় সে বিষয় নিয়েও সচেতন করেন।
যেমন - চলন্ত ট্রেনে গেটের সামনে দাড়াবেন না। ট্রেনের মধ্য অচেনা ব্যাক্তির কাছ থেকে কোন খাবার খাবেন না।কোন চাকরির প্রলোভনে যাবেন না।ট্রেনের মধ্য কোন অচেনা ব্যাগ রাখা থাকলে হাত দিবেন না।ট্রেনের চেন বিনা কারণে টানলে এছাড়া গেটের মধ্য কোন প্রকার দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে টোল ফ্রি ১৩৯ নম্বরে ফোন করে জানিয়ে দেওয়া।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুইসা আরপিএফ থানার ওসি রঘুবর সিং,এ.এস.আই ওয়াই.বি জামুদা,এস. আই,এফ.এস বদ্রা সহ আরপিএফ পুলিস কর্মচারীরা।

Comments