অসুস্থ শেয়াল উদ্ধার সেরেংডি অঞ্চলে

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- এক অসুস্থ শেয়াল জঙ্গলের সামনে থেকে উদ্ধার করল বুড়দা বীট অফিসের কর্মীরা।

রবিবার, সাত সকালে প্রাত:ভ্রমণ এ যাওয়ার সময় দুই বন্ধু ফাগুরাম ও শিবচরণ মাছুয়ার সেরেংডি অঞ্চলের জাহার টারের সামনে অসুস্থ অবস্থায় একটি শেয়াল দেখতে পায়।

ওই দুই বন্ধু সঙ্গে সঙ্গে পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের বুড়দা বীট অফিসে খবর দেয়।সঙ্গে সঙ্গে বন কর্মীরা এসে ওই অসুস্থ শেয়াল টিকে উদ্ধার করে নিয়ে যায়।

বুড়দা বীট অফিস সূত্রে খবর,ওই অসুস্থ শেয়াল টিকে প্রাথমিক চিকিৎসার পর কয়রাবেড়া ডেম সংলগ্ন গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন।

Comments