রাইডি নেতাজী মোড়ে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্ম জয়ন্তী উদযাপন।

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- সারা দেশেজুড়ে  শ্রদ্ধার সাথে পালিত হল ভারত মাতার  সুযোগ্য সন্তান নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্ম জয়ন্তী উদযাপন হচ্ছে মর্যাদার সাথে।

রবিবার সকাল দশটা নাগাদ এমনি চিত্র দেখা গেল পুরুলিয়ার বাঘমুন্ডি থানার রাইডি নেতাজী মোড়ে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্ম জয়ন্তী উদযাপন।

এদিন,প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে শুরু হয় জন্ম জয়ন্তী উদযাপন। পরে নেতাজী সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে ফুল পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান নেতাজী সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ে প্রাক্তন অধ্যাপক তথা বর্তমানে হুগলীর লাল বাবা কলেজের অধ্যাপক অজিত কুমার সিং।

এদিন এই কর্মসূচিতে উপস্তিত ছিলেন তুন্তুরী সুইসা অঞ্চলের বিশিস্ট জনেরা যেমন জয় সিং মাহাতো,গোপাল প্রসাদ, জয় সিং মাহাতো,মিহির কুমার কুইরী, হিরণ্যা কুইরী,পরেশ কুইরী, বুধূ কুইরী সহ এলাকার সকলেই।

পাশাপশি জানা গিয়েছে,এই নেতাজী মোড়ের শুভ সূচনা করে ছিলেন গত বৎসর এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমুল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি মিহির কুমার কুইরী।

তিনি জানান,আগামী বৎসর গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদের দ্বারা একটি কমিটি হোল করার স্বপ্ন রয়েছে।

Comments