সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ১৯ তম জেলা সম্মেলন ও যোগদান বাঘমুন্ডিতে

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া :- সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। শনিবার পুরুলিয়া জেলার বাঘমুন্ডির সরাগডি হাই স্কুল প্রাঙ্গনে জেলা সম্মেলনের আয়োজন করেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক। বাঘমুন্ডির দুই প্রান্ত থেকে মহা মিছিল করে জেলা সম্মেলন কর্মসূচিতে যোগ দেন নেতা কর্মীরা। কাতারে কাতারে নেতা কর্মীরা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। সম্মেলন শেষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দল ছেড়ে এক হাজারটি পরিবার ফরওয়ার্ড ব্লকে যোগদান করেন। তাদের সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া জেলা সম্পাদক মিহির মাঝি। উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, রাজ্য কমিটির সদস্য ভবানী আচার্য্য, রাজ্য সম্পাদক মণ্ডলির সদস্য অসীম সিনহা, পুরুলিয়া জেলা সম্পাদক মিহির মাঝি সহ জেলার নেতা কর্মীরা। কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, এই রাজ্যে তৃণমূল যা করছে দিল্লিতে বিজেপি তাই করছে। এবার পরিবর্তনের পালা এসেছে। সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। এবারের পঞ্চায়েত নির্বাচন ভোট যদি সুষ্ঠভাবে সরকার করাতে চাই, তবে আসল ফল বেরিয়ে আসবে। কাতারে কাতারে মানুষ অংশ নিচ্ছেন ফরোয়ার্ড ব্লকে। যারা এই ছেড়ে চলে গেছিলো অন্য দলে, তারা আবার ফিরে আসতে শুরু করেছে। পাশাপাশি রাজ্যের পুলিশি ব্যবস্থাকেও দূষলেন তিনি। এছাড়াও আবাস দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে সরাসরি শাসকদলকে কটাক্ষ করেছেন। তিনি আরও বলেন গরিবের জন্য ফরোয়ার্ড ব্লক দল আগেও লড়েছে আর সবদিন লড়ে যাবে।

Comments