স্টুডেন্ট উইক পালিত হলো বাঘমুন্ডি হাইস্কুলে

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া :- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নেতৃত্বে সরকারী প্রকল্পের ধারাকে অক্ষুন্ন রাখতে রাজ্য শিক্ষা দপ্তরের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নির্দেশিকা মতো স্টুডেন্ট উইক পালিত হচ্ছে। এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নানারকম সৃজনশীল কর্মসূচি রূপায়িত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। জানা গিয়েছে, গত ২০২২ সাল থেকে নতুন বছরের প্রথম সপ্তাহটাকে স্টুডেন্ট উইক হিসেবে পালন করছে রাজ্য সরকার। সেই নির্দেশ মতো পুরুলিয়ার বাঘমুণ্ডি হাইস্কুলে স্টুডেন্ট উইক পালিত হচ্ছে।২রা জানুয়ারি থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত এ সপ্তাহ পালন হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন বছরে শুভ কামনা জানিয়ে লিফলেটের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা বার্তা পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হচ্ছে স্কুল কতৃপক্ষের দ্বারা।এবং ২রা জানুয়ারি বুক ডে অর্থাৎ সকল ছাত্র-ছাত্রীদের নতুন ক্লাসের বিনামূল্যে বই বিতরণ হয়।গত সোমবার থেকেই পড়ুয়াদের নতুন বই ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা প্রদান করা হচ্ছে। 

শুক্রবার,বাঘমুণ্ডি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদ খান এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের প্রচেষ্টায় এই কর্মসূচি পালন করা হচ্ছে স্কুলে। এতে ছাত্র-ছাত্রীদের আরও আগ্রহ বাড়বে বলে আশাবাদী ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক রশিদ খান।

Comments