২৬ তম নেতাজি ট্রফি অনুষ্ঠিত হলো বাঘমুন্ডির ধনুডিতে

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া :- ২৬ তম নেতাজি ট্রফি আয়োজিত হলো বাঘমুন্ডির মাঠা অঞ্চলের ধনুডিতে।
ধনুডি মিলন ক্লাবের পরিচালনায় গত ১৮ ই জানুয়ারি পাঁচ দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতার নেতাজি ট্রফি শুরু হয় রবিবার ২২ শে জানুয়ারি প্রতিযোগিতার সম্পূর্ণ হয়।

আয়োজিত হয় ধনুডি হাই স্কুল ময়দানে। মোট ১৬ টি দল নিয়ে এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানা গিয়েছে। প্রতিযোগিতার ফাইনাল দিনে অর্থাৎ রবিবার তাদের পক্ষ থেকে মোরগ লড়াইয়ের আয়োজন করেছে বলে জানান তারা। পাঁচ দিন ব্যাপি ক্রিকেট প্রতিযোগিতায় ক্রিকেট প্রেমীদের ভিড় ও উৎসাহ ছিলো একেবারে চোখে পড়ার মতো।

ফাইনাল শেষে জয়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দলকে ট্রফি ও টাকা দিয়ে পুরস্কার করা হয়।

Comments