বাঘমুন্ডির পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শৌচালয় শিলান্যাস

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- ব্লক পাবলিক হেলথ ইউনিট এবং শৌচালয়ের শিলান্যাস হলো বাঘমুন্ডির পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। রবিবার নারিকেল ফাটিয়ে শিলান্যাস করেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য সুবোধ চন্দ্র কুমার। উপস্থিত ছিলেন, বাঘমুন্ডি ব্লক স্বাস্থ্য আধিকারিক সুকুমার সরেন, বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষুদিরাম কৈবর্ত্য, সহ - সভাপতি বেণীমাধব পরামানিক, বাঘমুন্ডি ব্লকের বিশিষ্ট সমাজসেবী নিকুঞ্জ মাঝি, মানস মেহেতা, শিকারি মাঝি, সহদেব মাঝি, সোমনাথ মুখার্জী প্রমুখ বিশিষ্ট জনেরা। জানা গিয়েছে, পুরুলিয়া জেলা পরিষদ দ্বারা এই কাজ মঞ্জুরি হয়েছে। বিবেকানন্দ কন্সট্রাকশন প্রপাইটার শ্যামচাঁদ পরামানিক এই কাজের দায়িত্ব পেয়েছেন। দীর্ঘদিন পর হাসপাতালে আরও সুব্যবস্থা মিলতে চলেছে তাই খুশি এলাকার জনসাধারণ।

Comments