সুইসায় সেভ ড্রাইভ সেভ লাইফ ও সহায় অ্যাপস কর্মসূচি অনুষ্ঠিত হলো

দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি :- পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে ও বাঘমুণ্ডি থানার অধীনে সুইসা ফাঁড়ির সহযোগিতায় পথ নিরাপত্তা ও সচেতনতার লক্ষ্যে রাজ্য সরকারের সেফ ড্রাইভ, সেভ লাইফ ও জেলা পুলিশের সহায় অ্যাপস কর্মসূচিতে পদযাত্রা করলো সুইসা  ফাঁড়ির পুলিশ।

রবিবার, রাইডি হরি মন্দির থেকে নেতাজী সুভাষ মার্কেট পরিক্রমা করে ওই পদযাত্ৰা।

ফাঁড়ির এস.আই সৌরভ কান্তি দাস থেকে সিভিক ভোলান্টিয়ার্সরা বিভিন্ন পথ সচেতনতা মূলক বার্তা দেন পদযাত্ৰার মধ্য দিয়ে।

সুইসা ফাঁড়ি সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতার লক্ষ্যে ওই কর্মসূচি। পদযাত্ৰায় সরকারের সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচির বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেওয়া হয় পথ চলতি মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষদের।

এছাড়া,নেতাজী সুভাষ মার্কেটে সবজি ক্রেতা-বিক্রেতা, দোকান দার থেকে শুরু করে কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্য জেলা পুলিশের সহায় অ্যাপস ২৫০ জন ডাউনলোড করেন।

Comments