সহায় অ্যাপস নিয়ে সচেতনার শিবির নেতাজী সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ে
দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- মঙ্গলবার পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার নেতাজী সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ে পুরুলিয়া জেলা পুলিশ উদ্যোগে,বাঘমুন্ডি থানা ও সুইসা ফাঁড়ির সহযোগিতায় "সহায় অ্যাপস" নিয়ে সচেতনার শিবির অনুষ্ঠিত হল মহাবিদ্যালয় প্রাঙ্গণে।
এদিন এই সচেতনতা শিবিরের মধ্য দিয়ে সচেতনতার বার্তা ও সহায় অ্যাপ এর উপকারিতার বার্তা দেন কলেজের ছাত্র ছাত্রীদের।এছাড়া এই "সহায় অ্যাপ" সম্পর্কে অবগত করা হয়। প্রচার চালানো হচ্ছে পুরো বাঘমুণ্ডি জুড়ে। প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করা যাবে,নথিভুক্ত করতে হবে নিজের নাম, মোবাইল নাম্বার ও ঠিকানা।পুলিশের সাহায্য হলে অ্যাপ এর লাল বোতামে ক্লিক করলেই লোকেশন সহ মেসেজ যাবে নিকটতম পুলিশ স্টেশনে।
Comments
Post a Comment