নেতাজী সুভাষ মেলা উপলক্ষে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতায় জয়ী হলো মাষ্টার স্পোর্টিং
দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- একদিন ব্যাপী নেতাজী সুভাষ মেলা উপলক্ষে নেতাজী গোল্ড ট্রফি ২০২৩ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল পুরুলিয়ার সুইসা নেতাজী সুভাষ আশ্রম ময়দানে।
এদিন খেলার শুভ উদ্বোধনে উপস্তিত ছিলেন নেতাজী সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ে প্রাক্তন অধ্যাপক তথা বর্তমানে হুগলীর লাল বাবা কলেজের অধ্যাপক অজিত কুমার সিং।
এদিনের খেলাটি এলাকার আটটি দল অংশ গ্রহণ করেন।
যেখানে ফাইনাল খেলাটি মাষ্টার স্পোর্টিং ওরফে সুমন স্পোর্টিং এর সাথে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মাষ্টার স্পোর্টিং প্রথম স্থান অধিকার করে।এবং সুমন স্পোর্টিং দ্বিতীয় স্থান অধিকার করে।
খেলায় জয়ী ও পরাজিত
দলের হাতে নেতাজী গোল্ড কাপ তুলে দেন খেলার প্রধান অতিথি রূপে উপস্থিত নেতাজী সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ে প্রাক্তন অধ্যাপক তথা বর্তমানে হুগলীর লাল বাবা কলেজের অধ্যাপক অজিত কুমার সিং ও খেলা কমিটির সদস্যরা।
তাছাড়া উপস্থিত ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান কিরণ কালিন্দী, গ্রাম পঞ্চায়েত সদস্য সুজয় কুইরী,এলাকার বিশিষ্ট সমাজসেবী সমরেশ মাইতি,নীতিশ পরামানিক,গঙ্গারাম রজক,মেলা কমিটির সভাপতি দেবব্রত মুখার্জি, সম্পাদক জয় সিং মাহাতো সহ কমিটির সকল সদস্যগণ।
এদিন খেলা চলাকালীন মেলা কমিটির সম্পাদক দেবব্রত মুখার্জি জানান, আমাদের মূলত লক্ষ্য কাজের পাশাপাশি মানসিক শান্তি পেতে সকলকে খেলাধূলা করা দরকার।তাছাড়া আমাদের এই খেলায় প্রতিভাবান খেলোয়াড়দের সকল রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সাহায্য করবো।এছাড়া নেতাজী সুভাষ চন্দ্র বসুর আদর্শ কে আরও বেশি করে ছড়িয়ে দিতে পারি সেই নিয়েই আমাদের এই মেলায় খেলা ধুলার আয়োজন করা হয়ে থাকে।
Comments
Post a Comment