প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা তথা এলাকার বিশিষ্ট সমাজসেবীর নবম তম স্মরণ সভা সুইসায়
দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- সারা ভারত ফরওয়ার্ড ব্লকের নেতা স্বর্গীয় চরণ কুইরীর নবম তম স্মরনসভা অনুষ্ঠিত হলো পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার সুইসাতে।
প্রথমে উনার আবক্ষ মূর্তিতে ফুল পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান পরিবারের সকলেই। পড়ে আগত এলাকার বিশিষ্ট জনেরা শ্রদ্ধা জানান।
রবিবার,পরিবারের উদ্যোগে সুইসা স্টেশন সংলগ্ন নিজ বাস ভবনে আয়োজিত স্মরনসভায় স্বর্গীয় চরণ বাবুর রাজনৈতিক কর্মজীবনের অসাধারণ সব কীর্তি স্মরন করে বক্তব্য রাখেন দলমত নির্বিশেষে সভায় উপস্থিত সকলে।
বাম আমলেও সুইসা তথা বাঘমুন্ডি ব্লকে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পতাকা হাতে সবসময় সামনে থেকে তার লড়াই আজও শ্রদ্ধার সঙ্গে স্মরন করেন সভায় উপস্থিত সকল নেতৃত্বগণ।
কর্মজীবনে সুইসা অঞ্চল জুড়ে অসংখ্য পরিবারের শিক্ষিত যুবক যুবতিদের সরকারি চাকরির পিছনে অবদান আজও মিথ হয়ে আছে এই এলাকায়।
এছাড়া তিনি সুইসা আশ্রম ও সুইসা কলেজের জন্য জমি দান করেন।
শ্রদ্ধার সাথে আজও তা কৃতজ্ঞচিত্তে স্মরন করেছেন সভায় উপস্থিত ফরওয়ার্ড ব্লক আমলে চাকরি পাওয়া এমন বেশ কিছু মানুষ।
এদিনের স্মরনসভায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অবনী ভূষণ সিং,জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি হরেন সিং বাবু,অঞ্চল সভাপতি অস্বনী মাহাতো,পরিবারের সকল সদস্যগণ ছাড়া এলাকার বিশিষ্ট জনেরা।
পাশপাশি স্বর্গীয় চরণ বাবুর ছোট্ট ছেলে হীরণ্যা কুইরী জানান,প্রতি বৎসর মর্যাদার সাথে বাবার স্মরণ সভা করে আসছি।এই স্মরণ সভায় দলবল নির্বিশেষে এলাকার বিশিষ্ট জনেরা উপস্তিত হয়ে সভাকে সাফল্যমন্ডিত করেন।
Comments
Post a Comment