দুই চার চাকা গাড়ির রেষারেষিতে সংঘর্ষে জখম তিন

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া :- দুটি চার চাকা গাড়ির সংঘর্ষে গুরুতর জখম হলো তিনজন। ঘটনাটি, বলরামপুর-বাঘমুণ্ডি রাজ্য সড়কের উপর ভুচুংডি মোড়ের পাশে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় পর্যটকদের একটি সাফারি গাড়ি ও টাটা মেজিক মুখোমুখি সংঘর্ষ হয়। বড়োসড়ো দুর্ঘটনার মুখে পড়ে ওই দুই গাড়ি। সংঘর্ষের ফলে টাটা মেজিক গাড়িটির আগে দিকটা ভেঙ্গে দুবড়ে মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় টাটা মেজিকে থাকা তিন জন গুরুতর জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঘমুণ্ডি থানার পুলিশ। দুর্ঘটনাস্থল থেকে জখম তিন জনকে তড়িঘড়ি করে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর ওই জখম তিন জনকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, টাটা মেজিকে থাকা ওই জখম তিন জনের নাম খগেন মাছুয়ার, বিষ্ণু মাছুয়ার ও অজয় মাছুয়ার। ওই তিনজনেই ঝাড়খণ্ডের সিরুম এর বাসিন্দা। তারা বলরামপুরের ডাভা থেকে বাড়ি ফিরছিল। পুলিশ পরে ওই গাড়িটি আটক করেছে বলে খবর।

Comments