কুশল ভারত গ্রুপের পক্ষ থেকে ক্রীড়া প্রতিযোগিতা অযোধ্যাতে

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- মকর সংক্রান্তি উপলক্ষে কুশল ভারত গ্রুপের পক্ষ থেকে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো অযোধ্যা পাহাড়ের কুশলপল্লি রিসোর্টে। 

রবিবার কুশলপল্লির যুবরাজ পেভিলিয়ন ময়দানে এই প্রতিযোগিতা আয়োজিত হয়।প্রতিযোগিতার শুভ সূচনা করেন কুশলপল্লির মেনেজিং ডিরেক্টর নরেশ কুমার আগরওয়াল। 

জানা যায়, দৌড় প্রতিযোগিতা, বস্তা দৌড়, ক্রিকেট প্রতিযোগিতা সহ বিভিন্ন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অযোধ্যা পাহাড়ের আদিবাসী ছেলে মেয়েদের নিয়ে মূলত এই অনুষ্ঠান। পাশাপাশি কুশলপল্লি রিসোর্টের কর্মচারীরাও অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায়। প্রতিযোগিতা শেষে প্রত্যেক প্রতিযোগিতায় জয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মেডেল ও বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে বলে জানা গিয়েছে।

কুশলপল্লির মেনেজিং ডিরেক্টর নরেশ কুমার আগরওয়াল জানান, পুরুলিয়া জেলার ছেলে মেয়েরা খেলা ধুলোয় অনেক উৎসাহ আছে।আমার একটাই উদ্দেশ্য যে ছেলে মেয়েরা খেলা মুখী হোক।যাতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নাম আরো অনেক দূর দূরান্ত ছড়িয়ে পড়ে।পাশাপাশি তিনি আরও জানান,কোন ছেলে মেয়েদের পড়াশুনা থেকে শুরু করে খেলা ধুলোয় কোন সমস্যা থাকলে আমি সর্বদা তাদের পাশে আছি।

এছাড়া তিনি বলেন,যেমন পুরুলিয়া জেলার নাম রেখেছে খেলা ধুলোয় সুইসা অঞ্চলের পিংকি পরামানিক ও সাইকেল মেন বুড়দা অঞ্চলের অক্ষয় ভগৎ এই দুজনের মত যেন অযোধ্যা পাহাড়ের আদিবাসী ছেলে মেয়েরা খেলা ধুলোয় নাম রাখে এবং আমি তাদের সমস্ত রকম সাহায্য করবো যাতে তারা আরও উৎসাহী হয়।

Comments