আবাস প্লাস যোজনা তালিকার দুর্নীতি নিয়ে, পথ অবরোধ ঝালদাতে
দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার তালিকা থেকে যোগ্য ব্যক্তিদের নাম বাতিল হওয়ায় ঝালদা এক নম্বর ব্লকের ইলু জারগো গ্রাম পঞ্চায়েত এলাকার উদয়শ্রী গ্রামের সাধারণ মানুষ বাঘমুন্ডি-ঝালদা জাতীয় সড়কে পথ অবরোধ করেন।
পুরুলিয়ার ঝালদা এক নম্বর ব্লকের ইলু জারগো গ্রাম পঞ্চায়েতের উদয়শ্রী গ্রামে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল নয়টা টা নাগাদ।
জানা গিয়েছে, ঝালদা বাঘমুন্ডি জাতীয় সড়কের উপর উদয়শ্রী গ্রামে জাতীয় সড়কের উপর আবাস যোজনায় একাধিক দুর্নীতি তাই পথ অবরোধ এর বোর্ড লাগিয়ে বিক্ষোভ করেন।
এই খবর পেয়ে ঘটনার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ঝালদা থানার পুলিশ।
একাংশ বিক্ষোভকারীরা জানান, প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা তালিকাতে অনেক দুর্নীতি হয়েছে।এছাড়া যোগ্য ব্যাক্তি দের নাম থাকা সত্ত্বেও কাটা হলো কেনো? সমষ্টি উন্নয়ন আধিকারিক না আসা পর্যন্ত এই পথ অবরোধ চলতে থাকবে বলে দাবি।দীর্ঘ ৫ ঘন্টা ধরে চলে অবরোধ।রাস্তার দুদিকে ছোট গাড়ি থেকে শুরু করে সমস্ত গাড়ি পারাপার একেবারে ব্যাহত হয়।সমস্যায় পড়েন পথ যাত্রীরা ছাড়াও পর্যটকরা।
পাশপাশি ওই গ্রাম পঞ্চায়েত প্রধান সুভাষ মাহাতো এর আশ্বাস প্রায় পাঁচ ঘণ্টা পর অবরোধ উঠে যায়।এবং পরে ওই স্থানে শান্তি ফিরে আসে আর যান চলাচল স্বাভাবিক হয়।
গ্রাম পঞ্চায়েত প্রধান সুভাষ মাহাতো কে ফোন জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান,একাংশ গ্রামবাসীদের দাবি।যারা পাওয়ার যোগ্য তারা যেন পায়। তা সমষ্টি উন্নয়ন আধিকারিকে সরজমিনে এসে সার্ভে করতে হবে।সন্ধ্যা নাগাদ ব্লক অফিস থেকে কোন প্রতিক্রিয়া না পেলে আগামীকাল আবার বড়সড় পথ অবরোধ হবে বলে গ্রাম বাসীরা হুশিয়ারি দেন।
Comments
Post a Comment