আবাস প্লাস যোজনা তালিকায় নাম বাতিল হওয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ

দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:-  প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার তালিকা থেকে যোগ্য ব্যক্তিদের নাম বাতিল হওয়ায় সাড়িডি দু নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা বন্দি করে বিক্ষোভ দেখালো কাঁসারী পাড়ার মানুষজন।

পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তুন্তুরী সুইসা গ্রাম পঞ্চায়েতের সাড়িডি গ্রামে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল আট টা নাগাদ।  

জানা গিয়েছে, বাঘমুন্ডির তুন্তুরী সুইসা গ্রাম পঞ্চায়েতের সাড়িডি গ্রামের কাঁসারী পাড়া  থেকে একাধিক সাধারণ মানুষ কাঁসারী পাড়ার সাড়িডি দু নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে  কর্মীকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।

এই খবর পেয়ে ঘটনার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় সুইসা ফাঁড়ির পুলিশ। 

একাংশ বিক্ষোভকারীরা জানান, প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা তালিকাতে আমাদের নাম থাকা সত্ত্বেও কাটা হলো কেনো? নাম কে কেটেছে তা না জানা পর্যন্ত আমরা তালা লাগিয়ে রাখবো। নতুন ভাবে তালিকা তৈরী করে বাড়ি প্রাপ্য ব্যক্তিদের সেই তালিকায় নাম নথিভুক্ত করতে হবে বলে সাফ 
জানান বিক্ষোভকারীরা। দীর্ঘ ১ ঘন্টা পর সুইসা ফাঁড়ির আই সি সুব্রত সরকারের আশ্বাসে তালা খুলে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা। পরে ওই স্থানে শান্তি ফিরে আসে।

তাহলে যোগ্য ব্যাক্তিরা কি আদেও প্রধান মন্ত্রী আবাস প্লাস যোজনা বাড়ি পাবে প্রশ্ন একটাই?

Comments