তিনটি সৌর চালিত হাই মাস্ট লাইট উদ্বোধন বাঘমুন্ডিতে
দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- বাঘমুন্ডি এলাকার বেশ কয়েকটি জায়গায় সাধারণ মানুষের রাতের অন্ধকারে আসা যাওয়ার কথা মাথায় রেখে তিনটি সৌর চালিত হাই মাস্ট লাইট এর উদ্বোধন বাঘমুন্ডিতে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে।
জানা গিয়েছে, রবিবার বাঘমুন্ডি ব্লকের পুরুলিয়া জেলার ঐতিহ্য ছৌ মুখোশ চড়িদা গ্রামের চড়িদা মোড়ে,বাঘমুন্ডি ব্লকের প্রথম শহীদ তৃণমুল কংগ্রেসের প্রধান সিং মুড়ার আবক্ষ মূর্তি সামনে বাড়েরিয়া মোড় এবং সেরেংডি অঞ্চলের ধাক্কা মোড়ে সৌর চালিত হাই মাস্ট লাইট আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন বাঘমুন্ডি বিধান সভার বিধায়ক সুশান্ত মাহাতো।
প্রথমে ধুপ জ্বালিয়ে ফিতা কেটে ও পড়ে নারকেল ফাটিয়ে উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত মাহাতো।
Comments
Post a Comment