শীত বস্ত্র প্রদান সুন্দরী অযোধ্যা পাহাড়ে পিছিয়ে পড়া চারটি গ্রামে নতুন দিশা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে

দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- প্রকৃতির অপরূপ সৌন্দর্য ভরা পুরুলিয়ার সুন্দরী অযোধ্যা পাহাড়।
কোথায় আছে? না ঘুরলে কিছুই জানা যায় না।

এমনি চিত্র দেখা গেল সোমবার সুন্দরী অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত চারটি পিছিয়ে পড়া গ্রাম।
চুলাপানি,হেটবেড়া, ঝানকিবেড়া ও বিনজোড়া।

এখনও রাজ্য সরকারের একাধিক সুযোগ সুবিধা থেকে শুরু করে রাস্তা ঘাট,বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত এই চারটি গ্রাম।

পুরুলিয়ার নতুন দিশা স্বেচ্ছাসেবী সংস্থার প্রয়াসে সুন্দরী অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত ওই চারটি গ্রামে।ছোট্ট একটি নদী পেরিয়ে প্রায় ২৫০ থেকে ৩০০ জন দুঃস্থ অসহায় পুরুষ ও মহিলাদের শীত বস্ত্র প্রদান করেন।

পাশাপাশি ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সুজিত কুমার জানান,ওই চারটি গ্রাম যাওয়ার কোন রাস্তা নেই,অনেকেই রাজ্য সরকারের একাধিক প্রকল্প থেকে বঞ্চিত, পাশাপাশি সেই গ্রামে নেই কোন স্বাস্থ্য কেন্দ্র।রাতের অন্ধকারে কোন রুগী অসুস্থ হলে দোলা করে নিয়ে যেতে হয়।এছাড়া আমরা সব সময় এই সব গ্রামের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আগামী দিনে কিছু আরও করতে পারি বলে আহ্বান জানান।

Comments