অঞ্চল কর্মী সভা জাতীয় কংগ্রেসের বাঘমুন্ডিতে
দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি :- আর কয়েকমাস পর পঞ্চায়েত নির্বাচন।সেই নির্বাচনকে সামনে রেখে সবকটি রাজনৈতিক দলের জোর কদমে চলছে প্রস্তুতি। রবিবার পুরুলিয়ার বাঘমুণ্ডি বিধানসভার সেরেংডি অঞ্চলের শশ নেতাজী আদর্শ হাই স্কুলে প্রাঙ্গনে জাতীয় কংগ্রেসের অঞ্চল কর্মীসভা অনুষ্ঠিত হল।
দলের পক্ষ থেকে জানা যায়,অঞ্চল কর্মীসভার মধ্য সেরেংডি অঞ্চলের প্রতিটি বুথ সভাপতি থেকে শুরু করে কর্মী সমর্থকদের বার্তা দেওয়া হয় আগামী ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে নিজের নিজের বুথের ভীত শক্ত করতে।এছাড়া প্রতিটি বুথে বুথে কর্মীদের নিয়ে বৈঠক করার পাশাপাশি একাধিক বিষয়ে আলোচনা হয় দলকে শক্তিশালী করার জন্য।
প্রাক্তন বিধায়ক নেপাল বাবু বলেন, আগামী গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার লক্ষে অঞ্চলে এবং বুথে বুথে যুবদের দায়িত্ব দেওয়া হয়।এছাড়া সেরেংডি অঞ্চল জাতীয় কংগ্রেসের চিরদিনই ঘাঁটি ছিল, ভুল ভূজে বিজেপি,তৃণমুল কংগ্রেসে চলে গিয়েছিল।কিন্তু বর্তমানে যা পরিস্থিতি ওই দুই দলের তাতে সাধারণ মানুষ সম্পূর্ন অনাস্থা প্রকাশ করছে এবং তারা পুনরায় জাতীয় কংগ্রেসকে সম্পূর্ন শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেছে।তাদের ইচ্ছার সম্মান জানিয়ে প্রতিটি বুথে সাংগঠনিক কাঠামো ঠিক হোক।এছাড়া সংবাদ মাধ্যমে আহ্বান করছি প্রতিটি বুথে যত গুলো পুরনো কর্মী ছিল তারা কারো বিভ্রান্তিতে না পড়ে পুনরায় ফিরে আসুক। কারণ জাতীয় কংগ্রেসে আগামী দিনের বাঘমুন্ডির ভবিষ্যৎ।এছাড়া আগামী দিনে জাতীয় কংগ্রেসের মাধ্যমে বাঘমুন্ডির বুকে শিক্ষা ব্যাবস্থা থেকে শুরু করে একাধিক বিষয়ে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। তা একমাত্র জাতীয় কংগ্রেস ছাড়া কেউ প্রতিবাদ করতে পারবে না।এবং জাতীয় কংগ্রেস সর্বদা সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে।
Comments
Post a Comment