যোজনার তালিকায় নাম নেই,পঞ্চায়েত অফিসে তালা।

দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- আবাস প্লাস যোজনায় নাম না থাকায় বাড়েডি সংসদের আদিবাসী মহিলা থেকে শুরু করে সকলেই বিক্ষোভে সামিল হন।

ঘটনাটি,সোমবার পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তৃণমুল কংগ্রেস দ্বারা পরিচালিত সিঁদরী গ্রাম পঞ্চায়েতের।পঞ্চায়েত কর্মচারীদের বাহিরে বের করে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান।

জানা গেছে,ওই গ্রাম পঞ্চায়েতের বাড়েডি সংসদের একাংশ মহিলারা ছাড়াও নিশ্চিন্তপুর, সিঁদরি সংসদের একাংশরা জানান,আমরা আদিবাসী, মাইনরিটি,জেনারেল আমাদের প্রধান মন্ত্রী আবাস প্লাস যোজনা তালিকায় নাম থাকায় আমরা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়েছি।
পাশপাশি তারা আরও জানান আমরা গরিব মানুষ দিন আনা দিন খাওয়া লোক।আজকে আমরা দিন মজুরি ছেড়ে এই অফিসে এসেছি।কারণ আমাদের আদিবাসীদের প্রধান মন্ত্রী আবাস প্লাস যোজনায় নাম নেই তার জন্য।গত ২০২১ সালে আমাদের লিস্টে নাম ছিল।শুধু বড় লোক গুলো প্রধান মন্ত্রী আবাস প্লাস যোজনায় নাম আছে।

ওপর দিকে গ্রাম পঞ্চায়েত প্রধান সুভাষ কালিন্দীর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান আমি বাহিরে আছি, কারণ আমার  আত্মীয় বাড়িতে একজন মারা গেছে তাই।এছাড়া  তিনি আরও জানান কি ঘটেছে ? খোঁজ নিয়ে দেখছি। 

এছাড়া ওই গ্রাম পঞ্চায়েত এর সদস্য আফরোজ আনসারী ও রুলী বলা কুইরীর স্বামী রামহরি কুইরী জানান,তারা যা করছে নিজেদের অধিকারের জন্য করছে।এছাড়া আমরা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও জানিয়ে ছিলাম বিষয়টি নিয়ে।

বিক্ষোভের জেরে ঘটনাস্থলে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে এসে পৌঁছায় বাঘমুন্ডি থানার পুলিশ।এবং ঘটনা স্বাভাবিক হয়।

প্রায় তিন ঘন্টা পর তারা লিখিত আবেদন জানিয়ে অফিসের তালা খুলে দেয়।

এছাড়া একাংশ মহিলারা জানান,এই বিক্ষোভ আগামীদিনে আরও বৃহত্তর আকার ধারণ করবে। যতক্ষণ না যোগ্য ব্যাক্তি আবাস প্লাস যোজনা পাচ্ছে।

Comments