শহীদ প্রধান সিং মুড়ার প্রস্তুতি সভা বাঘমুন্ডি বিধান সভা কার্যালয়ে
দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- জঙ্গল মহল পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার প্রথম শহীদ তৃণমুল কংগ্রেসের স্বর্গীয় প্রধান সিং মুড়ার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বাঘমুন্ডির অযোধ্যা মোড় বিধান সভা কার্যালয়ে।
জানা গেছে, রবিবার সকাল দশটা নাগাদ বাঘমুন্ডি ব্লক তৃণমুল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা।
এদিনের এই প্রস্তুতি সভায় বাঘমুন্ডি ব্লকের আটটি অঞ্চলের তৃণমুল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি থেকে শুরু ছাত্র পরিষদের কর্মীদের নিয়ে আলোচনা হয়।আগামী ৯ই ডিসেম্বর শহীদ প্রধান সিং মুড়ার স্মরণ সভা কে কিভাবে পালন করা যায়।
পাশাপাশি তার নিজ বাস ভবন তনতন গ্রামের উনার আবক্ষ মূর্তিতে মাল্য কর্মসূচি নিয়ে আলোচনা। এবং বাড়েরিয়া মোড়ের আবক্ষ মূর্তিতে মাল্য নিয়ে আলোচনার পাশাপাশি কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান করা সহ একাধিক বিষয়ে আলোচনা হয়।
আলোচনা সভা শেষে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বীরগ্রাম অঞ্চলের বিজেপি কিষাণ মোর্চার ব্লক সভাপতি কৃষ্ণ চন্দ্র রজক ও এস সি মোর্চার ব্লক কমিটির সদস্য মিহির রজক সহ ৬০ পরিবার বিজেপি ছেড়ে তৃণমুল কংগ্রেসে যোগদান করেন।এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য যুব সহ সভাপতি তথা বাঘমুন্ডি বিধান সভার বিধায়ক সুশান্ত মাহাতো।
এছাড়াও বাঘমুন্ডি বিধান সভার বিধায়ক সুশান্ত মাহাতো রাজ্য যুব সহ সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সম্বর্ধনা জানালেন ব্লক সভাপতি থেকে শুরু করে আটটি অঞ্চলের যুব সভাপতি ও কর্মী সমর্থকরা।এদিন রাজ্য যুব সহ সভাপতি সুশান্ত মাহাতোকে উত্তরীয়, ফুলের স্তবক ও পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী ছৌ মুখোশ দিয়ে।
এদিন এই প্রস্তুতি বৈঠকে উপস্তিত ছিলেন রাজ্য যুব সহ সভাপতি তথা বাঘমুন্ডি বিধান সভার বিধায়ক সুশান্ত মাহাতো,ব্লক যুব সভাপতি মানস মেহেতা,ব্লক সভাপতি নিকুঞ্জ মাঝি,সহ সভাপতি গৌরাঙ্গ মাহাতো,ব্লক মহিলা সহ সভানেত্রী পারসি কুমার,জেলা পরিষদের সুবোধ চন্দ্র কুমার,ব্লক ছাত্র পরিষদের সভাপতি নীতিশ পরামানিক সহ আটটি অঞ্চলের যুব সভাপতি থেকে শুরু করে কর্মী সমর্থকরা।
Comments
Post a Comment