নেতাজী সুভাষ মেলার প্রস্তুতি বৈঠক শহীদ ভগৎ সিং শতাব্দি ভবনে

বাঘমুন্ডি:- গত বৎসরের ন্যায় আগামী ২০২৩ সালে জানুয়ারি মাসের ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত মেলা কিভাবে লাগানো যায় সে নিয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় সুইসা শহীদ ভগৎ সিং শতাব্দী ভবনে।

রবিবার,পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তুন্তুরী সুইসা অঞ্চলের নেতাজী সুভাষ মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সারা ভারত ফরওয়ার্ড ব্লকের শহীদ ভগৎ সিং শতাব্দি ভবনে।

এদিন নেতাজী সুভাষ মেলা নিয়ে একাধিক বিষয়ে আলোচনা হয়।

নেতাজী সুভাষ মেলা কমিটির সাধারণ সম্পাদক দেবব্রত মুখার্জী জানান,গত দু বৎসর মেলা ঠিক ভাবে করা হয়নি। কারণ দু বৎসর করোনা পরিস্থিতি থাকার কারণে। তাই এই বৎসর নেতাজী সুভাষ মেলাতে পাঁচ দিনব্যাপী কি ভাবে করা যায়।এছাড়া পাঁচ দিনব্যাপী কী কী অনুষ্ঠান করা যায় সে বিষয়ে নিয়ে আলোচনা হয়।

এদিনের এই প্রস্তুত বৈঠকে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ মেলা কমিটির সাধারণ সম্পাদক দেবব্রত মুখার্জি সহ মেলা কমিটির সকল সদস্যগণ।

Comments