দীর্ঘদিন পর তুন্তুরী মাছুয়ার পাড়ার রাস্তার শুভারম্ভ

দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডিঃ- পুরুলিয়ার বাঘমুন্ডির তুন্তুরী গ্রামের মাছুয়ার রাস্তার শুভারম্ভ শনিবার।

জানা যায়,দীর্ঘ দিন ধরে মাছুয়ার পাড়ার বাসিন্দাদের দাবি ছিল মাছুয়ার পাড়ায় কংক্রিটের রাস্তা তৈরি।

একাংশ গ্রামবাসীরা জানান, রাজ্য সরকারের দুয়ারে সরকার তথা আমাদের গ্রামের জেলা পরিষদের অচিরা চরিত ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া মহাশয়কে আমরা লিখিত আবেদন জানিয়ে ছিলাম।যা আমাদের আসা পূরণ হতে চলেছে। কারণ এই রাস্তা দিয়ে মাছুয়ার পাড়ার বাসিন্দারা নয় এই রাস্তা দিয়ে তুন্তুরী গ্রামের সকলেই যাতায়াত করেন।

ওপর দিকে,জেলা পরিষদের অচিরা চরিত ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া  জানান,ওই পাড়ার বাসিন্দাদের দীর্ঘ দিনের আসা ছিল কংক্রিটের রাস্তা তৈরি করা।যা জেলা পরিষদ দ্বারা মঞ্জুরি হয়।যা আজকে কাজের শুভারম্ভ করা হল আনুষ্ঠানিক ভাবে।
এই রাস্তা ১২০০ ফুট কংক্রিটের রাস্তা তৈরি হবে।

এদিন জেলা পরিষদের অচিরা চরিত ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া নারকেল ফাটিয়ে কাজের শুভারম্ভ করলেন 

কর্মসূচিতে উপস্তিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান কিরণ কালিন্দী,অঞ্চল যুব সহ সভাপতি সুজয় কুইরী,গ্রাম পঞ্চায়েত সদস্য নিবারণ কুইরী,প্রাক্তন অঞ্চল সভাপতি মিহির কুমার কুইরী,ছাত্র পরিষদের ব্লক সভাপতি নীতিশ পরামানিক,এলাকার বিশিষ্ট সমাজসেবী পৃথ্বীরাজ সিং দেও,গ্রামের বিশিষ্ট সমাজসেবী মানিক সিং বাবু সহ এলাকার বিশিষ্ট জনেরা ও পাড়ার বাসিন্দারা।

Comments