রেজারেক্সন স্বেচ্ছাসেবী সংস্থার প্রয়াসে কল্যাণ ভবন উদ্বোধন ও চিকিৎসা শিবির তুন্তুরীতে
দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত ঝাড়খণ্ড লাগুয়া প্রত্যন্ত তুন্তুরী সুইসা অঞ্চলের তুন্তুরী গ্রামের স্কুল মাঠ সামনে উদ্বোধন হলো রেজারেকেশন স্বেচ্ছাসেবী সংস্থার এর প্রয়াসে "কল্যাণ ভবন"।
জানা যায়,শুক্রবার যথারীতি মর্যাদার সাথে উদ্বোধন হয়।এদিন প্রথমে ফিতা কেটে উদ্বোধন করেন তুন্তুরী গ্রামের বিশিষ্ট সমাজসেবী সত্যবান চক্রবর্তী।পরে ভবনে স্থাপিত জমিদাতা স্বর্গীয় অনন্ত চক্রবর্তী ও কল্যাণ মুখোপাধ্যায় আবক্ষ মূর্তিতে ফুল পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি মাল্যদান করে শ্রদ্ধার্গ নিবেদন করেন রেজারেকশন স্বেচ্ছাসেবী সংস্কার সভাপতি, সম্পাদক থেকে শুরু করে সস্থার সকল সদস্যগণ।
ওই সংস্থার মুখ্য উপদেষ্টা মহুল মুখার্জি জানান,স:স্থার পক্ষ থেকে আজকে উদ্বোধনের পাশাপাশি একটি কানে শুনার পরীক্ষা শিবির এর আয়োজন করা হয়।এছাড়া এই ভবনে আগামী দিনে কল্যাণ ভবন নামে স্বাস্থ্য কেন্দ্র খোলা হবে।এবং কলকাতা থেকে শুরু করে বহু দুর দূরান্ত থেকে মাসে একদিন চিকিৎসক নিয়ে আসা হবে।এবং এই এলাকার চিকিৎসকদের নিয়ে সাপ্তাহিক বসানোর চেষ্টা করা হবে।আগামী দিনে ইসিজি মিসিন বসানোর পাশাপাশি ইউএসজি মেশিন ও বসানো হবে।
ওপর দিকে ওই গ্রামের বাসিন্দা তথা ওই সংস্থার সঙ্গে গুটি গুটি করে সহযোগিতাকারী বুকুন সিং মুড়া ও নীতিশ পরামানিক জানান,আমাদের এলাকায় স্বাস্থ্য কেন্দ্র থাকা সত্বেও প্রায় দশ থেকে বারো বৎসর ধরে চিকিৎসক না থাকায় এলাকার সর্বস্তরের মানুষ জনের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।যায় হোক আমাদের এলাকায় অভিনব উদ্যোগ এর মধ্য আজকে রেজারেক্সন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কল্যাণ ভবন উদ্বোধন ও আজকে কানে শুনার পরীক্ষা শিবির হওয়ায় আমরা খুবই খুশি।
Comments
Post a Comment