সারা ভারত ফরওয়ার্ড ব্লকের লড়াকু নেতা তথা ভারত সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত বেতার ও দূরদর্শন শিল্পী স্বর্গীয় মধুসূদন কুইরীর ১১তম স্বরণ সভা সুইসাতে

দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তুন্তুরী সুইসা নেতাজী সুভাষ আশ্রমে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের লড়াকু নেতা, ভারত সরকার দ্বারা  স্বীকৃতি প্রাপ্ত বেতার ও দূরদর্শন শিল্পী,স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবক স্বর্গীয় মধুসূদন কুইরীর ১১ তম স্বরণ সভা অনুষ্টিত হয়।

জানা যায়, বৃহস্পতিবার যথারীতি মর্যাদার সাথে পালিত হয় স্বরণ সভা।
এদিন প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্যদিয়ে ও পরে স্বর্গীয় মধুসূদন কুইরীর আবক্ষ মূর্তিতে মাল্যদানের পাশাপাশি ফুল পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান সারা ভারত ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

স্বর্গীয় মধুসূদন কুইরীর সংগ্রামী জীবনী নিয়ে স্মৃতিচারণা করেন একাধিক বর্ষীয়ান নেতারা।

এদিনের এই স্বরণ সভায় উপস্থিত ছিলেন বাঘমুন্ডি পশ্চিম লোক্যাল কমিটির সম্পাদক দেবব্রত মুখার্জি,বাঘমুন্ডি জোনাল কমিটির কনভেনর জয় সিং মাহাতো,লোক্যাল কমিটির সদস্য গোপাল মাহাতো,গোপাল প্রসাদ,গঙ্গারাম রজক, কমলাকান্ত পরামানিক, পরেশ কুইরী,গোরাচাঁদ মাহাতো,পঞ্চানন রজক সহ অঞ্চলের নেতৃত্ব ও কর্মী সমার্থকরা।

Comments