সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ১৯তম ব্রাঞ্চ সম্মেলন সেরেংডিতে
দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- সারাভারত ফরওয়ার্ড ব্লকের ১৯ তম ব্রাঞ্চ সম্মেলন অনুষ্ঠিত হল পুরুলিয়ার বাঘমুন্ডির সেরেংডি অঞ্চলের শশ নেতাজী আদর্শ হাই স্কুল প্রাঙ্গণে।আর কয়েকমাস পর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন তাই রাজনৈতিক দল গুলির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
রবিবার,দুপুর নাগাদ বাঘমুন্ডির শশ নেতাজী আদর্শ হাই স্কুল প্রাঙ্গণে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ব্রাঞ্চ সম্মেলন আয়োজিত হয়।সম্মেলনের শুরুতেই কয়েক শতাধিক কর্মীরা একটি পথ মিছিলের মধ্য দিয়ে স্কুলে উপস্তিত হন।
সকলের উপস্থিতিতে প্রথমে দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ বেদীতে ফুল পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান এবং স্কুলের মধ্য অবস্থিত নেতাজী সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি মাল্য দান করে শ্রদ্ধা জানান।
এদিন সেরেংডি অঞ্চলের প্রত্যেক বুথ থেকে সভাপতি ও কর্মী সমর্থকরা এই সম্মেলনে কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। সম্মেলনে রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক দুর্নীতির কথা তুলে ধরা হয়। এছাড়া সামনে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দলকে কিভাবে শক্তিশালী করা যাবে তা নিয়েও আলোচনা করা হয়। অঞ্চল সম্মেলনের মধ্যেই কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির বিভিন্ন পদাধিকারীদের দলের মর্যাদা রেখে মানুষের পাশে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বাঘমুন্ডি লোক্যাল কমিটির সম্পাদক জয়সিং মাহাতো জানান, আগামী ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন ছাড়া পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে আমরা প্রার্থী দার করবো।এবং পঞ্চায়েত নির্বাচনে জয় লাভ করবো বলে আশাবাদী। কারণ সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পুরনো কর্মী ও নেতারা জাগ্রত হয়েছে।
ব্রাঞ্চ সম্মেলনে উপস্থিত ছিলেন বাঘমুণ্ডি লোক্যাল কমিটির সভাপতি পরিমল কুমার,লোক্যাল কমিটির সম্পাদক জয়সিং মাহাতো,সারা ভারত ছাত্র ব্লকের জেলা কমিটির সম্পাদক সৌরভ ভট্টাচার্য,রাজ্য কমিটির যুব লীগের সম্পাদক মন্ডলীর সদস্য মুকেশ দাস,যুব লীগের লোকাল কমিটির সদস্য চিন্ময় গরাই,সম্পাদক সেরেংডি অঞ্চল শশাঙ্ক কুমার, ভূদেব রায়, কালো কুইরী,চন্ডী চরণ গরাই,নরোত্তম কুমার, পরেশ কুইরী, কমলাকান্ত পরামানিক, দেবব্রত মুখার্জি,গঙ্গারাম রজক,মতিলাল গোপ, অভিজিৎ গুপ্ত সহ লোক্যাল ও অঞ্চল নেতৃত্বরা।
Comments
Post a Comment