আনুষ্ঠানিকভাবে শিক্ষক দিবস পালিত ও ছাত্রী নিবাস উদ্বোধন বাগমুন্ডি গার্লস হাইস্কুলে
বাঘমুন্ডি:- প্রতিবছর ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক এবং জাতীয় শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি 'শিক্ষক দিবস' রূপে পালিত হয় সারা দেশে। 'শিক্ষক দিবস' স্মরণ করিয়ে দেয় শিক্ষাক্ষেত্রে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিশেষ অবদানকে। এইদিনটি আমাদের কৃতজ্ঞতা ও ঋণ স্বীকারেরও দিন।সারা দেশের সাথে সাথে পুরুলিয়ার বাঘমুন্ডি গার্লস হাই স্কুলে আনুষ্ঠানিকভাবে পালিত হল।
অনুষ্ঠানের শুরুতে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তিতে ফুল পুষ্পার্ঘ দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনেদের চন্দনের ফোঁটা, কলম ও ফুলের স্তবক দিয়ে সম্মান জানান স্কুলের শিক্ষিকা ও ছাত্রীরা।
এদিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, গার্লস হাই স্কুলের পাশে সর্বদা থাকার বার্তা দেন।
অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কুলের ছাত্রীদের প্রতিভাকে তুলে ধরতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পাশাপাশি অনুষ্ঠান শেষে স্কুলের তিন তলার ছাত্রী নিবাস এর উদ্বোধন করেন বিধায়ক ফিতা কেটে।
এদিন এর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি থেকে শুরু করে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রূপা মেহেতা, বাগমুন্ডি বিধান সভার বিধায়ক সুশান্ত মাহাতো, বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষুদিরাম কৈবর্ত, বাঘমুন্ডি ব্লকের নবনির্বাচিত ব্লক সভাপতি নিকুঞ্জ মাঝ, সহ-সভাপতি গৌরাঙ্গ মাহাতো, ব্লক মহিলা সহ-সভানেত্রী পারসি কুমার এবং জয়েন্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক ছাড়া স্কুলের সমস্ত শিক্ষিকা ও ছাত্রীরা সহ এলাকার বিশিষ্ট জনেরা।
Comments
Post a Comment